সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

এসএসসি ও সমমানের পরীক্ষার নতুন সূচি প্রকাশ

আকাশবার্তা ডেস্ক :

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের কারণে ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানোর পর নতুন সূচি প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।

আজ রোববার (১৯ জানুয়ারি) দুপুরে শিক্ষা মন্ত্রণালয় থেকে এসএসসি ও সমমান পরীক্ষার নতুন সূচি প্রকাশ করা হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম জানান, পূর্ব নির্ধারিত সময় ১ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হবে। ৩ ফেব্রুয়ারি তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ২৭ ফেব্রুয়ারি।

আর ব্যবহারিক পরীক্ষা ২৯ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ৫ মার্চ।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় নয়টি বোর্ডে মোট ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন পরীক্ষার্থী মাধ্যমিক স্তরের এ পরীক্ষায় অংশ নেবে।

আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ১৬ লাখ ৩৫ হাজার ২৪০ জন, দাখিলে দুই লাখ ৮১ হাজার ২৫৪ জন এবং এসএসসি ভোকেশনালে অংশ নেবে এক লাখ ৩১ হাজার ২৮৫ শিক্ষার্থী।

এ বছর নিয়মিত পরীক্ষার্থী ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী তিন লাখ ৬১ হাজার ৩২৫ জন। বিশেষ পরীক্ষার্থী (১-৪ বিষয়ে) দুই লাখ ৮২ হাজার ৫৯৮ জন।

এবার মোট ২৮ হাজার ৮৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের তিন হাজার ৫১২টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২০২টি প্রতিষ্ঠান ও ১৫টি কেন্দ্র বেড়েছে।

আগামী ১ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তার আগে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটির নির্বাচনের তারিখ রাখা হয়। তবে হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা ভোটের দিন পড়ায় বিভিন্ন মহল থেকে দাবি ওঠায় ভোট পিছিয়ে নেওয়া হয় ১ ফেব্রুয়ারি, আর পরীক্ষা পিছিয়ে নেওয়া হয় ৩ ফেব্রুয়ারি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930