শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

শুরুতেই ডজন খানেক গানে আসিফ, টার্গেট ১৫০!

বিনোদন ডেস্ক :

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। গত বছর ১০০ গান প্রকাশ করেছেন এ শিল্পী। তবে এবার তিনি ১৫০ গানের মিশনে নেমেছেন। এরই মধ্যে পরিকল্পকনা মোতাবেক এগুচ্ছেন আসিফ। এই ১৫০ গানের মধ্যে ইসলামী সংগীত গাওয়ারও পরিকল্পনা রয়েছে তার।

এদিকে চলতি বছরের শুরুতেই প্রকাশ হয়েছে আসিফের প্রায় ডজন খানেক গান। এগুলো বিভিন্ন কোম্পানি থেকে অডিও এবং ভিডিও আকারে প্রকাশ পেয়েছে। এসব কোম্পানির বাইরে আসিফের আর্ব এন্টারটেইনমেন্ট থেকেও প্রকাশ হচ্ছে গান।

এই প্রসঙ্গে আসিফ আকবর বলেন, এ বছর অডিও গান বেশি করবো। ভিডিওর সংখ্যা অনেকাংশে কমিয়ে দেবো। আমি পারফর্ম করবো একেবারেই কম। আর সে কারণেই বছরের শুরুতেই মাথার চুল ফেলে দিয়েছি!

আসিফ আরও বলেন, চুল ফেলাতেই এখন আর কেউ মিউজিক ভিডিওতে পারফর্ম করার চাপ দিতে পারবে না। অনেকেই আবার মনে করে চুল ফেলার পর নাকি অন্যরকম নতুন লুক হয়েছে আমার! এ লুক নিয়েই কাজ করার প্রস্তাব পাচ্ছি। কিন্তু আমি চাই না। রেকর্ডিং এ বেশি বেশি সময় দিতে চাই।

সত্যি বলতে এই বছর অনেক গান করতে চাই। তাই সিদ্ধান্ত নিয়েছি ভিডিওতে এ বছর সময় কম দেবো।

নতুন গানের কাজ প্রসঙ্গে আসিফ বলেন, আসলে মানুষের জীবন বেশি দিনের নয়। অল্প সময়ের জন্য পৃথিবীতে আসা। তাই কাজ করে যেতে চাই অনেক। আর আমি কাজের মানুষ। শুরু থেকেই কাজকে বেশি প্রাধান্য দিয়ে এসেছি। অনেক বাধা বিপত্তি পার করে আজকের অবস্থানে এসেছি। এখনো যুদ্ধ করছি। এটা চলবে।

তবে আসিফ প্রত্যাশা করেন, এ বছর কমপক্ষে ১৫০ গান প্রকাশ করতে হবে। শ্রোতাদের বিভিন্ন ধরনের গান উপহার দিতে হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০