বুধবার ৪ঠা মার্চ, ২০২৬ ইং ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

দুই সিটিতেই এগিয়ে নৌকা

আকাশবার্তা ডেস্ক :

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএনসিসি ও ডিএসসিসি) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে টানা বিকেল ৪টা পর্যন্ত। এখন চলছে গণনা।

এর মধ্যে ফলাফল আসতে শুরু করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই সিটিতেই নৌকা এগিয়ে রয়েছেন।

দক্ষিণ সিটির আওয়ামী লীগ মেয়র প্রার্থী তাপস এগিয়ে রয়েছেন। তিনি পেয়েছেন ১৫৫০০ ভোট, বিএনপির মেয়র প্রার্থী ইশরাক পেয়েছেন ১০৮০০ ভোট।

এছাড়া উত্তরে আওয়ামী লীগ মেয়র প্রার্থী আতিকুল ‍ইসলাম পেয়েছেন ৮২৫০ ভোট। বিএনপির মেয়র প্রার্থী তাবিথ পেয়েছেন ৩৮১৪ ভোট।

উল্লেখ্য, এবারের সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তরে মেয়র পদে প্রার্থী হয়েছেন ৬ জন।

আর কাউন্সিলর পদে ২৫১জন এবং সংরক্ষিত মহিলা আসনে ৭৭ জন নারী প্রার্থী ৫৪‌টি ‌ওয়া‌র্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়ছেন ৭ জন। আর কাউন্সিলর পদে ৩৩৫ জন এবং সংরক্ষিত আস‌নে ৮২ জন নারী প্রার্থী ৭৫টি ওয়া‌র্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া ঢাকার দুই সি‌টি‌তে মোট ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭জন।

ঢাকা উত্ত‌রে ভোট কেন্দ্রের সংখ্যা ভোটকক্ষের সংখ্যা ১হাজার ৩১৮টি এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্রে ‌ভোট অনু‌ষ্ঠিত হ‌য়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১