সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

দলীয় কোন্দলের জের : লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় ৬ ছাত্রলীগ নেতাকর্মী আহত

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জে দলীয় কোন্দলের জেরধরে প্রতিপক্ষের হামলায় ও ছুরিকাঘাতে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুত্বর বলে সূত্রে জানা গেছে। রোববার (০২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের তুলাতলা এলাকায় এ ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর অনুসারীরা অতর্কিতভাবে এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন অপর গ্রুপের নেতা চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

আহতরা হলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আবদুল্যাহ আল নোমান, ২নং ওয়ার্ড সভাপতি মো. ফাহাদ, ছাত্রলীগ কর্মী ইয়াছিন, মোরশেদ, রায়হান ও সাকিবসহ ৬ জন। তারা সবাই ওই গ্রামের স্থানীয় বাসিন্দা। আহতদের মধ্যে আবদুল্যাহ আল নোমান ও মো. ফাহাদসহ তিনজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার সন্ধ্যার পর পাঁচপাড়া গ্রামের তুলাতলা নামক এলাকায় একটি চা দোকানে আড্ডা দিচ্ছিল ছাত্রলীগ নেতা আবদুল্যাহ আল নোমান ও তার সহকর্মীরা। এ সময় লাঠিসোটা, ছুরি-চাপাতিসহ দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে ১৫/২০ জনের একটি গ্রুপ তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে ছাত্রলীগ নেতা নোমানসহ অন্যান্যদের এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। পরে ঘটনাস্থল থেকে ৬ জনকে উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়। এলাকায় আধিপত্য বিস্তার ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে দলীয় কোন্দলের জের ধরে এ ঘটনার সূত্রপাত বলে ধারণা করছেন এলাকাসি।

আহতদের অভিযোগ, কাজী মামুনুর রশিদ বাবলুর অনুসারী ওয়ার্ড ছাত্রলীগের নেতা এম সজিবের নেতৃত্বে তারেক, কাজী আল আমিনসহ ১৫/২০ জন দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার ঘটনাটি ঘটায়।

এদিকে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু অভিযোগ অস্বীকার করে বলেন, একটি মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় ছেলেদের মধ্যে ঘটনাটি ঘটেছে। তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। ঘটনাটি দলীয়ভাবে মিমাংসা করার চেষ্টা চলছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930