বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

শুরুতেই ২ উইকেট নেই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক :

পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে টস হেরে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। শুক্রবার রাওয়ালপিন্ডিতে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। ব্যাটিং করতে গিয়ে শুরুতে উইকেট হারাতে হয়েছে বাংলাদেশকে। এই রিপোর্ট লেখা পর্যন্ত দুই উইকেট হারিয়ে ৩ রান সংগ্রহ করেছে টাইগাররা।

নিজেদের সর্বশেষ পাঁচ টেস্টের সবকটিতেই হার বাংলাদেশের। বলা বাহুল্য যার মধ্যে চারটিই ইনিংস ব্যবধানে এবং দেশের বাইরে। দেশের মাটিতে একটি টেস্ট ছিল, যেখানে সঙ্গী হয়েছে নবাগত আফগানিস্তানের কাছে হারের লজ্জা। সাদা পোশাকে গত বছরটা খুবই বাজে কেটেছিল বাংলাদেশের।

অবশ্য এই ফরম্যাটে নিজেদের শুরুর লগ্ন থেকেই বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশের রেকর্ড সুখকর নয়। এমন তিক্ত নিকট অতীত নিয়েই আজ পাকিস্তানের বিরুদ্ধে মাঠে বাংলাদেশ দল। প্রস্তুতির ঘাটতি রয়েছে এবং দলটাও পূর্ণ শক্তির নয়।

সবমিলিয়ে অনেক প্রতিকূলতা নিয়েই পাকিস্তান মিশন শুরু করলো মুমিনুল হকের দল। এসবের মাঝেই সাদা পোশাকে পরাজয়ের বৃত্ত ভাঙতে চান বাংলাদেশের অধিনায়ক। পাকিস্তানের বিপক্ষেই জয়ের খরা কাটানোর টার্গেট করছেন তিনি।

১৬ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট এটি। দ্বিতীয় টেস্ট ম্যাচ আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে। রাওয়ালপিন্ডিতে গতকাল একদিনের অনুশীলনই পুঁজি মুমিনুল বাহিনীর।

হারের বৃত্ত ভাঙা সম্পর্কে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে গতকাল মুমিনুল বলেছেন, ‘দেখুন এক সময় না এক সময় তো বৃত্তটা ভাঙতেই হবে। ইনশাল্লাহ এই বৃত্তটা ভাঙতে সবাই প্রস্তুত। খুব ভালো প্রস্তুতি নিয়েছে। ঐ হিসেবে চিন্তা করলে আমরা আশাবাদী ম্যাচটি নিয়ে।’

গত ৪ ফেব্রুয়ারি সকালে রাওয়ালপিন্ডিতে পৌঁছেছে বাংলাদেশ দল। সে দিন বিশ্রাম নিয়ে গতকাল অনুশীলন করে গোটা দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগটা সেভাবে পাননি ক্রিকেটাররা। অধিনায়কের চাওয়া, দ্রুত কন্ডিশনে মানিয়ে নেওয়া।

মুমিনুল বলেছেন, ‘যে দেশেই যাবেন আপনাকে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। আমরা যত তাড়াতাড়ি সম্ভব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার মনে হয় কন্ডিশনটা অনেক ভালো আছে। একটু ঠান্ডা আছে। ঐ হিসেবে চিন্তা করলে আমরা ভালো মানিয়ে নিতে পারবা।’

বাংলাদেশ : তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, রুবেল হোসেন।

পাকিস্তান : আজহার আলি, আবিদ আলি, শান মাসুদ, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১