সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

করোনাভাইরাস : অসুস্থ পশুপাখির সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ

আকাশবার্তা ডেস্ক :

করোনাভাইরাস প্রতিরোধে অসুস্থ পশুপাখির সংস্পর্শ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

শনিবার (৮ ফেব্রুয়ারী) দুপুরে রাজধানীর মহাখালী নিজ কার্যালয়ে করোনা বিষয়ে জানাতে গিয়ে তিনি এ সতর্কবার্তা দেন।

তিনি বলেন, আমাদের আচরণের সামান্য পরিবর্তন ও সতর্কতাই পারে করোনাভাইরাসের ঝুঁকি মোকাবেলা করতে। যদিও আমাদের দেশে এখনও করোনাভাইরাস ছড়ায়নি।

ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে। অসুস্থ পশু পাখির সংস্পর্শ এড়িয়ে চলতে হবে। হাঁচি কাশির সময় সাধারণ শিষ্টাচার মেনে চলতে হবে। দেশে এখনও করোনাভাইরাস আক্রান্ত কোন রোগী পাওয়া যায়নি।

এরপরেও কারো মধ্যে করোনা আক্রান্তের লক্ষণ দেখা দেখা গেলে মানুষের সংস্পর্শের বাইরে থাকতে হবে। চীন যাতায়াতে আমরা নিরুৎসাহিত করছি সবাইকে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930