বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন
পদ্মা সেতুতে বসানো হয়েছে ২৪তম স্প্যান।

পদ্মা সেতুতে বসলো ২৪তম স্প্যান, দৃশ্যমান ৩৬০০ মিটার

আকাশবার্তা ডেস্ক :

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত গতিতে এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ। আজ মঙ্গলবার দুপুরে সেতুর জাজিরা প্রান্তের ৩০ ও ৩১ নম্বর খুঁটির ওপর ২৪তম স্প্যান বসানো হয়েছে। এতে সেতুর ৩ হাজার ৬০০ মিটার দৃশ্যমান।

এর আগে ২ ফেব্রুয়ারি (রোববার) পদ্মা সেতুর ২৩তম স্প্যানটি বসানো হয়। ৯ দিনের মাথায় বসল ‘৩-এফ’ নামের ২৪তম স্প্যান।

জানা যায়, আজ সকাল সাড়ে নয়টার দিকে ১৫০ মিটার দীর্ঘ ও ৩ হাজার ১৪০ টন ওজনের এই স্প্যানটি নিয়ে মাওয়া প্রান্ত থেকে রওনা হয় ভাসমান জাহাজ। ৩১ নম্বর খুঁটির কাছে পৌঁছায় সকাল ১০টার দিকে। এরপরই স্প্যানটি বসানোর কাজ শুরু করা হয়। বেলা ১টা ২০ মিনিটে স্প্যানটি খুঁটির ওপর বসানো হয়।

সেতু বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, এভাবে স্প্যান বসাতে পারলে ২০২০ সালের মধ্যে ৪১টি স্প্যান বসানো শেষ হবে। ৬ দশমিক ১৫ দৈর্ঘ্যের দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১