রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

আর্থিক প্রতিষ্ঠানে মুজিববর্ষের স্লোগান ব্যবহারের নির্দেশ

অর্থ বাণিজ্য ডেস্ক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এখন থেকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সব সরকারি পত্র, স্মারক, আধা-সরকারি পত্রে ‘মুজিববর্ষের প্রতিশ্রুতি আর্থিকখাতের অগ্রগতি’ স্লোগান ব্যবহারের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মােহাম্মদ সফিউল আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে বছরজুড়ে মুজিববর্ষের নিম্নোক্ত স্লোগান ব্যবহারের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি কর্তৃক লােগো ব্যবহারের নির্দেশনা প্রদান করা হয়েছে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এ বিভাগের পত্রসহ (সরকারি পত্র, স্মারক, আধা সরকারি পত্র ইত্যাদি) প্রযােজ্য সকল ক্ষেত্রে জন্মশতবার্ষিকীর লোগো এবং উল্লিখিত স্লোগান ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের শত বছর পূর্ণ হবে। সরকার ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করবে। এজন্য ব্যাপক কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০