বুধবার ২২শে জুলাই, ২০২৬ ইং ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিশ্বকাপজয়ীরা দুই বছর এক লাখ টাকা করে পাবে : পাপন

স্পোর্টস ডেস্ক :

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলকে বরণ করে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১২ ফেব্রুয়ারি) তাদের বরণ করে নেয়া হয়।

এদিন বিমানবন্দর ও মিরপুরে ক্রিকেটারদের সংবর্ধনা দেয়া হয়। পরে সংবাদ সম্মেলনে কথা বলেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক আকবর আলী।

সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপন বলেন, এই দলের ক্রিকেটাররা সামনে যাতে ভালো করতে পারে সেজন্য আমরা পরিকল্পনা করেছি। এই দলের খেলোয়াড়দের নিয়ে অনূর্ধ্ব-২১ দল গঠন করা হবে। তাদের আগামী দুই বছর ট্রেনিং করানো হবে। আর এই দুই বছর প্রতি ক্রিকেটার এক লাখ টাকা করে পাবে।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি সভাপতি আরও বলেন, আমরা দেখব তারা যদি উন্নতি করতে পারে তাহলে চুক্তিতে থাকতে পারবে, না হয় বাদ পড়ে যাবে। এদের উন্নয়নে যত প্রকার সুযোগ-সুবিধা দেয়া যায় আমরা তাই করবো।

দক্ষিণ আফ্রিকার বৈরী কন্ডিশনে শক্তিশালী ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম শিরোপা জয় করা যুবাদের নিয়ে পাপন বলেন, ওরা আমাদের গৌরব, তারা বিশ্বকাপ জয় করে এসেছে। বিশ্বকাপ জেতা অনেক কঠিন কাজ। তবে এখান থেকে সামনে চ্যালেঞ্জ মোকাবেলা করা অনেক অনেক কঠিন। আমি ওদের বলেছি আর্থিক বিষয়গুলো নিয়ে তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই।

বিসিবি সভাপতি আরও বলেন, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের সোহরাওয়ার্দী উদ্যানে সংবধর্না দেবেন। ক্রিকেটাররা আগামীকাল বাড়িতে যাবে। ওরা যাতে সুন্দরভাবে বাড়িতে পৌঁছতে পারে সে জন্য আমরা সব ব্যবস্থা করে দিয়েছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১