সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

মুজিব বর্ষে চাঁদাবাজির দোকান নিয়ন্ত্রণ করতে হবে : কাদের

আকাশবার্তা ডেস্ক :

মুজিব বর্ষ উদযাপন নিয়ে চাঁদাবাজির দোকান নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১৯ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউ এ বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা বিভাগের সকল সংগঠনের জেলা সভাপতি, সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যদের ‌বি‌শেষ যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কা‌দের বলেন, বিরোধী দল প্রচার কর‌ছে সিটি নির্বাচ‌নে কারচুপি হয়ে‌ছে। কিন্তু ইভিএমে কারচুপি বা জা‌লিয়া‌তির কোনো সুযোগ ছিল না। যদি এরকম সুযোগ থাকত তাহলে নির্বাচনে পার্সেন্ট ‌বে‌শি বা অস্থিতিশীলতা হ‌তো। যদি কোনো প্রকার কারচুপি ও জালিয়াতির আশ্রয় নেয়া হতো তাহলে এই নির্বাচনের অবস্থা ভিন্নতর হতে পারত।

‌তি‌নি ব‌লেন, লোকের মানে যে সংশয়, সন্দেহ সৃষ্টি করা হয়েছে সেটা এখন অনেকে বুঝতে পারছেন। আর ‌সি‌টি নির্বাচনে যে সমস্যাটা ছিল উপ‌স্থি‌তি কমের জন্য, পরিবহন সংকট, তিন দিনের মতো ছু‌টি, অনেকের ছেলেমেয়েরা দেশের বাড়িতে এসএসসি পরীক্ষা থাকায় সেই সময় অভিভাবকরা তাদের ছেলে-মেয়েদের পরীক্ষার আগের সময়টা গ্রামের বাড়িতে কাটিয়েছেন।

সব কিছুর কারণ আছে তারপরও নির্বাচন নিয়ে সারা দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করার চেষ্টা হচ্ছিল। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে এবং নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা ব্যর্থ হয়েছে।

তি‌নি ব‌লেন, নির্বাচন নিয়ে দেশে-বিদেশে আমাদের বন্ধুরাষ্ট্র, পর্যবেক্ষক মহলে অপপ্রচার চালা‌নোর চেষ্টা করা হ‌য়ে‌ছে। তারা পা‌রে‌নি। সামনে আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। ঢাকা মহানগরেও একটা নির্বাচন আছে। ঢাকা-১০ আসন নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য সর্বাত্মক কাজে চেষ্টা থাক‌বে।

তি‌নি ব‌লেন, এ নিবার্চনি কার্যক্রম পরিচালনার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে।

এখানে অস্বীকার করার কোনো উপায় নেই ‌যে আমাদের সাংগঠনিক দূর্বলতা অনেক। এ নিবাচ‌নের অভিজ্ঞতা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সাংগঠনিক দুর্বলতা ও ভোটারদের উপস্থিতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। এই গ্যাপ আমাদেরকে পূরণ করতে হবে।

আজকে দল ক্ষমতায় আছে বলেই আমরা উপলব্ধি করতে পারছি না। সাংগঠনিক দুর্বলতা আমাদের ক্ষতির কারণ হচ্ছে কিনা। আমাদের শক্তিও ক্ষয় হচ্ছে। সাংগঠনিকভাবে দুর্বল হলে সরকার কখনো শক্তিশালী হবে না। শক্তিশালী সরকার তখনই হবে যখন আওয়ামী লীগ শক্তিশালী হ‌বে।

মু‌জিব বর্ষ‌ উদযাপ‌নের বিষ‌য়ে ওবায়দুল কা‌দের ব‌লেন, মুজিব বর্ষ উদযাপনের নামে কেউ বাড়াবাড়ি করবেন না। মুজিব বর্ষ উদযাপনের নামে অতি উৎসাহী হয়ে এমন কোন কাজ করবেন না যেটা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

বঙ্গবন্ধুর ইমেজ বিরোধী কোন কাজ করা যা‌বে ন‌া। তি‌নি প্র‌তি‌ষ্ঠিত নতুন করে তা‌কে প্রতিষ্ঠা করার কিছু নেই। তার জন্ম শতবার্ষিকী উদযাপন করতে গিয়ে আমরা এমন কোন বাড়াবাড়ি যেন না করি। চাঁদাবা‌জির দোকান যেন না খু‌লি। চাঁদাবাজির দোকান আপনাদের নিয়ন্ত্রণ করতে হবে।

সাংবা‌দিক‌দের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বসভায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। দেশ‌কে এগিয়ে নিয়ে যেতে হবে।

আমাদের অনেক কর্মসূচি রয়েছে আমাদের অনেক কাজ রয়েছে। এখন খালেদা জিয়াকে নিয়ে বারবার আপনাদের প্রশ্নের জবাব দেবো সেই সময় আমাদের নেই। এ নিয়ে অনেক কথা হয়েছে। এই প্রশ্ন দয়া করে আর করবেন না।

তি‌নি ব‌লেন, আদালত তার মুক্তির বিষয় ঠিক করবে, এটা কোনো রাজনৈতিক মামলা নয় এটা করাপশন এর মামলা। মামলার যা হ‌বে সেটাই হবে আদালতের সিদ্ধান্তে।

অপর এক প্র‌শ্নের জবা‌বে কা‌দের ব‌লেন, করোনাভাইরাস আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে সে অবস্থান এখনো আসেনি। এটা যদি কনটিনিউ করে তাহলে আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না ব‌লে মন্তব্য ক‌রেন ওবায়দুল কা‌দের।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930