বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ ইং ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রতিকী ছবি।

বাজারে আসছে ২০০ টাকার নোট ও স্বর্ণ-রৌপ্য মুদ্রা

অর্থ বাণিজ্য ডেস্ক :

বাজারে আসছে ২০০ টাকার নিয়মিত নোট ও ১০০ টাকা মূল্যমানের স্বর্ণ ও রূপার স্মারক মুদ্রা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে আমরা এই উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, ১০০ টাকা মূল্যমানের ১ হাজার ৫০টি স্বর্ণমুদ্রা এবং একই মূল্যমানের ৫ হাজারটি রৌপ্য মুদ্রা ছাড়া হবে।

এর বাইরে এ উপলক্ষে বাজারে ২০০ টাকা মূল্যমানের নোটও ছাড়া হবে।

তবে, ২০০ টাকা মূল্যমানের কতগুলো নোট বাজারে ছাড়া হবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

বর্তমানে দেশে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের নিয়মিত নোট চালু রয়েছে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনে ২০২০-২০২১ সালকে ‘মুজিব বর্ষ’ ঘোষণা করেছে সরকার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১