বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নোয়াহাটে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে গেছে ১৫টি দোকান : দেড় কোটি টাকার ক্ষতি

চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি :

লক্ষ্মীপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। রোববার (২৩ ফেব্রুয়ারী) ভোর রাতে চন্দ্রগঞ্জ থানাধীন চরশাহী ইউনিয়নের নোয়াহাটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সুত্রপাত সম্পর্কে সুনির্দিষ্ট কোন তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাতে কোন একটি দোকানে আগুনের সুত্রপাত হয়। মুহর্তেই আগুনের লেলিহান শিখা আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই মোরশেদের রাইচ মিল, ইসমাইলের মদি দোকান, প্রিয়া ডেকোরেটর, তন্নী ফার্মেসী, সাদ্দামের হার্ডওয়ার ও শাহজানের দোকানসহ ১৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে তাদের প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্তরা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোরশেদ আলম, নুরুল আমিনসহ অনেকে বলেন, আগুনে পুড়ে আমাদের সব শেষ হয়ে গেছে। এখন ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা নেই। তাই সরকারি সহযোগিতা চান তারা।
এদিকে অগ্নিকান্ডের সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি কেউ। কেউ বলছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আবার কেউ বলছেন সিগারেটের আগুন থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক মো. ইকবাল হোসেন জানান, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরুপনে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জানতে চাইলে লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের তালিকা করতে নির্দেশ দেয়া হয়েছে। খুব শীঘ্রই ক্ষতিগ্রস্তরা সরকারি সহযোগিতা পাবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১