সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বিটিআরসিকে হাজার কোটি দিল গ্রামীণফোন

অর্থ বাণিজ্য ডেস্ক :

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসিকে ১০০০ কোটি টাকার চেক হস্তান্তর করলো গ্রামীণফোন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিটিআরসি কার্যালয়ে গিয়ে গ্রামীণফোনের (জিপি) কর্মকর্তারা এ চেক হস্তান্তর করেন।

এ সময় বিচার বিভাগের প্রতি শ্রদ্ধা রেখে টাকা পরিশোধ করায় গ্রামীণফোনকে ধন্যবাদ জানান বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক।

তিনি বলেন, গ্রামীণফোন মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে প্রোপার আন্ডারস্ট্যান্ডিং এ এসেছে।

এর আগে দুপুরে আদালতের নির্দেশ মেনে ১০০০ কোটি টাকা পরিশোধ করতে বিটিআরসি কার্যালয়ে যান গ্রামীণফোনের (জিপি) কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার গ্রামীণফোনের রিভিউ আবেদনের ওপর শুনানি শেষে সোমবারের মধ্যে বিটিআরসিকে এক হাজার কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন আপিল বিভাগ।

গেল বছরের ২৪ নভেম্বর নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে বিটিআরসিকে দুই হাজার কোটি টাকা পরিশোধ করতে গ্রামীণফোনকে নির্দেশ দেন উচ্চ আদালত। যার মধ্যে এক হাজার কোটি টাকা পরিশোধ করলো তারা। বাকি এক হাজার কোটির টাকার বিষয়ে আগামীকাল সোমবার সিদ্ধান্ত জানাতে পারেন আদালত।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930