শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

অন্তরঙ্গ ছবি ফাঁস, মুখ খুললেন তানিন সুবাহ

বিনোদন ডেস্ক :

অভিনেত্রী তানিন সুবাহর বেশ কিছু অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। গত বৃহস্পতিবার রাত থেকে এই ছবিগুলো ভাইরাল হতে থাকে। ওই রাতে ফেসবুকে আসার পর মুহুর্তেই ভাইরাল হয়ে যায় ছবিগুলো।

ওইসময় ছবি সম্পর্কে কিছু জানা না গেলেও এবার মুখ খুললেন নায়িকা তানিন সুবাহ। বললেন, আমার বদনাম করার জন্য এমনটা করা হচ্ছে। এ ছবিগুলো তিন-চার বছর আগের। কিন্তু একটি গ্রুপ কিছুদিন ধরেই আমাকে ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেইল করে আসছে। কিন্তু আমি আর তাদের এসব বিষয় সহ্য করতে পারিনি। আর এ কারণেই তারা ছবিগুলো প্রকাশ করেছে।

আসলে কারো ব্যক্তিগত ছবি এভাবে প্রকাশ একটি অপরাধ। প্রয়োজনে আমি আইনের আশ্রয় নেবো।

বরিশালের গৌরনদীর মোল্লারহাটের মেয়ে তানিন সুবহার মিডিয়ায় অভিষেক হয় ২০১৫ সালে। আজাদ কালামের পরিচালনায় ‘জমজ’ নাটকে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন তিনি। এরপর মীর সাব্বিরের ‘আলাল দুলাল’, সেলিম রেজার ‘সেয়ানা জামাই’, নাহিদ হাসানের ‘ম্যারেজ মিডিয়া ডটকম’ সহ আরো কিছু খ- নাটকে অভিনয় করেছেন তিনি। এরপর চলচ্চিত্রে অভিষেক ঘটে তানিনের। ‘অবাস্তব ভালোবাসা’, ‘মাটির পরী’, ‘স্বপ্নের সাথী’, ‘দেমাগ’, ‘তুই আমার’ প্রভৃতি ছবিতে অভিনয় করেছেন তিনি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০