সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

চলে গেলেন চন্দ্রগঞ্জ বাজারের অভিভাবক ওবায়দুল হক পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক :

না ফেরার দেশে চলে গেলেন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ ও বঙ্গবন্ধুর আদর্শের ফেরিওয়ালা হাজী ওবায়দুল হক পাটোয়ারী। মঙ্গলবার (০৩ মার্চ) সকাল সাড়ে ৯টায় প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল সাড়ে ১০টায় বেগমগঞ্জের আলাইয়ারপুরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাপন সম্পন্ন হয়। এরআগে সোমবার রাত ৯টায় শারীরিক অসুস্থ্যতা বোধ করলে স্থানীয় ন্যাশনাল হসপিটালে নেওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। হাজী ওবায়দুল হক পাটোয়ারী বয়স হয়েছিল ৮২ বছর। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।

এ দিকে চন্দ্রগঞ্জ বাজার ব্যবসায়ীদের এই অভিভাবকের মৃত্যুতে পুরো বাজার, আশপাশের এলাকায় এবং মরহুমের পৈত্রিক নিবাস পালপাড়ায় শোকের ছায়া নেমে আসে। মরহুমের জানাজায় শরীক হয়ে তাঁর শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সজিব গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি এম এ হাসেম, লক্ষ্মীপুর জজকোর্টের পিপি এ্যাড, জসীম উদ্দিন, জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও স্থানীয় চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল, সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, এম ছাবির আহম্মেদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাড. রহমত উল্যাহ বিপ্লব, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের জনগণ।

মরহুম হাজী ওবায়দুল হক পাটোয়ারীর মেজো ছেলে মনিরুল হক লক্ষ্মীপুর জজকোর্টের বিজ্ঞ সিনিয়র আইনজীবী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930