শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মেয়েকে ‘আপু’ ডাকতে শেখান মা নায়িকা তানিন!

বিনোদন ডেস্ক :

কয়েকদিন আগে অভিনেত্রী তানিন সুবহার বেশ কিছু অন্তরঙ্গ ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহুর্তেই ভাইরাল হয়ে যায় ছবিগুলো।

এরপর অন্তরঙ্গ ছবির সাথে আসতে থাকে তার বহু অনৈতিক কর্মকাণ্ডের খবর।

জানা যায়, মিডিয়ায় অবিবাহিত পরিচয় দিলেও তানিন সুবহা অবিবাহিত নন। ২০০৮ সালে তিনি স্বামী পনিরকে ডিভোর্স দেন। সে ঘরে তৃষিতা নামের ১২ বছরের এক মেয়ে আছে। তবে তার মেয়ে তাকে মা বলে ডাকে না। ডাকে ‘আপু’ বলে। মাকে আপু বলে ডাকতে শেখান তানিন নিজেই।

বিষয়টি গোপন রেখে এফডিসিতে চলতেন তানিন সুবাহ। নিজের ক্যারিয়ার বাঁচাতে নিজের মেয়েকে আপু ডাকার জন্যও প্র্যাকটিস করিয়েছেন বলে বিভিন্ন মাধ্যম থেকে জানা যায়।

বিষয়টি নিয়ে গত কয়েকদিন থেকেই এফডিসিতে জোর আলোচনা শুরু হয়।

এদিকে বিভিন্ন অনুষ্ঠানে নিজের মেয়েকে নিয়ে আসতেন তানিন সুবহা। এমনকি মেয়ের জন্মদিনেও সবাইকে নিয়ে কেক কাটেন। তবে মেয়ের পরিচয় নয়, বোন পরিচয় দিয়েই এসব করেছেন তিনি।

সম্প্রতি কয়েকজন যুবকের সঙ্গে তানিন সুবহার ছবি প্রকাশ পায়। এদেরই একজন রাব্বি। তিনি নাকি তানিন সুবহার প্রেমিক ছিলেন। রাব্বি একটাই কথা বললেন, ‘এসব এখন অতীত।’

তানিন সুবহার হাতে কোনো ছবি না থাকলেও দামি গাড়ি হাঁকিয়ে বেড়ান এবং নিজের মা, বাবা, ভাই, বোনসহ পুরো সংসারটি তিনিই পরিচালনা করেন। তার একটি পার্লার রয়েছে খিলগাঁও এলাকায়। সেই পার্লার ব্যবসার আড়ালেও শোনা যায় নানান গুঞ্জন।

উল্লেখ্য, ২০১৫ সালে নিজ বিউটি পার্লারের কর্মী টুনিকে অপহরণ এবং অনৈতিক সম্পর্কের জড়ানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তানিন সুবহা। অপহরণ ছাড়াও তার বিরুদ্ধে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। মামলাটি এখনও বিচারাধীন।

‘অবাস্তব ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় অভিষেক ঘটে তানিন সুবহার। ছোটপর্দায় অভিষেক হয় আজাদ কালামের পরিচালনায় ‘যমজ’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে। তার পর থেকেই দ্বিতীয় সারির নায়িকা হিসেবে কাজ করছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০