সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বেগমগঞ্জে ছাত্রলীগ নেতা রাকিবের শেষ বিদায় : অস্ত্রসহ আরো দুই আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি :

নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্যাপুর বাজারে শিবিরের হামলায় ছাত্রলীগ নেতা রাকিব হোসেন (২৫) হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি রিফাত (২৩) ও শিবির ক্যাডার পিয়াস বাহিনীর অন্যতম সদস্য ইউসুফকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‌্যাব। এ সময় ইউসুফের কাছ থেকে দুটি দেশিয় তৈরি এলজি, ৫০ পিস ইয়াবা ও আতঙ্ক সৃষ্টির দুটি রেড ফায়ার রকেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১ সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আবু ছালেহ ও মহিতুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বেগমগঞ্জ উপজেলার কৃষ্ণারামপুর গ্রামে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা রাকিব হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত ৫নং আসামি রিফাতকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রিফাত কৃষ্ণারামপুর গ্রামের নতুন পীরের বাড়ির মৃৃত বেলালের ছেলে।

বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ওসি হারুন অর রশিদ চৌধুরী জানান, শিবির ক্যাডার পিয়াসের অন্যতম সহযোগী ইউসুফকেও পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এলাকায় তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। ছাত্রলীগ নেতা রাকিব হোসেন হত্যা মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এরআগে নিহত রাকিব হোসেনের মা’ ২৫ জনকে আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এদিকে নিহত ছাত্রলীগ নেতা রাকিবের নামাজে জানাজা বুধবার সকালে আমান উল্যাহপুর গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়েছে। এরপর পারিবারিক গোরস্থানে মরদেহ সমাহিত করা হয়। এসময় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ, জেলা পরিষদের চেয়ারম্যান ড. জাফর উল্যাহ, চৌমুহনী পৌর মেয়র আক্তার হোসেন ফয়সাল, উপজেলা ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা খোকনসহ দলের শত শত নেতা-কর্মী ও স্থানীয় এলাকাবাসী তার জানাজায় শরীক হন। এরআগে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে রাকিবের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দলের নেতা-কর্মীরা অংশ নেয়।

অপরদিকে ছাত্রশিবিরের নোয়াখালী উত্তর জেলা শাখার পক্ষ থেকে এক প্রতিবাদপত্রে জানানো হয়, বেগমগঞ্জের আমান উল্যাহপুর বাজারে সহিংস ঘটনার পেছনে শিবির বিন্দুমাত্র জড়িত নয়। আমানউল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে পূর্ব শক্রুতার জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ছাত্রশিবিরকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে এ অপবাদ দেয়া হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930