সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বায়তুল মোকাররমে মোদিবিরোধী বিক্ষোভ, কর্মসূচি ঘোষণা

আকাশবার্তা ডেস্ক :

ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর সহিংসতার প্রতিবাদ ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন ঢাকা সফরের প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইসলামি কয়েকটি দল ও সংগঠন।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের পরপর কয়েক হাজার মুসল্লি বিক্ষোভে যোগ দেন। বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে এ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা নরেন্দ্র মোদির বিরুদ্ধে নানা স্লোগান দেন। মোদিকে প্রতিহতের ঘোষণাও দেন তারা।

বায়তুল মোকাররমে জুমার নামাজের পর সংক্ষিপ্ত সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেছেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের আমির ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

দিল্লিতে মুসলমানদের ওপর সহিংসতার প্রতিবাদে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের প্রতিবাদ আগামী ১২ মার্চ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে তারা।

সংক্ষিপ্ত সমাবেশে আল্লামা নূর হোসাইন কাসেমী বলেন, ১২ তারিখ বাদ আসর সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। কোনোভাবেই বাংলার মাটিতে আমরা মোদিকে পা রাখতে দেবো না। প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আহ্বান- দিল্লিতে মুসলমানদের ওপর যে নির্মম অত্যাচার চালানো হয়েছে এরপর তৌহিদে জনতা মোদির মতো খুনিকে বাংলার মাটিতে পা রাখতে দেবো না। আমরা আগেও এ কথা বলেছিলাম, আজও বলছি।

এর আগে জুমার আগ থেকে পুরো বায়তুল মোকাররম এলাকায় আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান নেয়। অপ্রীতিকর কোনো পরিস্থিতি এড়াতে আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।

আগামী ১৭ই মার্চ নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার কথা রয়েছে। সম্প্রতি দিল্লিতে মুসলিমদের ওপর হামলায় মোদির সরকার জড়িত এ অভিযোগ এনে ইসলামী দলগুলো মোদিকে মুজিববর্ষের অনুষ্ঠানে না আনার দাবি জানিয়ে আসছিল। বাংলাদেশ সরকার অবশ্য এ দাবি নাকচ করে দিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ও নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930