সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

তিন পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :

ঢাকা মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ।

টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হয়েছে বাংলাদেশের। প্রথম ম্যাচে দাপুটে জয়। এবার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি টাইগাররা।

এ ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। টি-টোয়েন্টি তো বটেই সিরিজে এবারই প্রথম আগে ফিল্ডিং করছে টাইগাররা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

শেষ ম্যাচে বাংলাদেশ দলে এসেছে তিনটি পরিবর্তন। খেলছেন না তামিম ইকবাল, আমিনুল ইসলাম বিপ্লব ও শফিউল ইসলাম। অভিষেক হচ্ছে তরুণ পেসার হাসান মাহমুদের। একাদশে ফিরেছেন আল আমিন হোসেন ও মোহাম্মদ নাঈম শেখ।

বাংলাদেশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম শেখ, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন, হাসান মাহমুদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফ উদ্দিন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930