সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

করোনা থেকে বাঁচতে প্রধানমন্ত্রীর কয়েকটি পরামর্শ

আকাশবার্তা ডেস্ক :

মরণঘাতি করোনাভাইরাসের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আপনারা আতঙ্কিত হবেন না। সচেতন থাকবেন। যে যে কাজগুলো করলে তার মাধ্যমে এ রোগ ছড়ায় সে কাজ করবেন না।

বিশেষ করে যেখানে-সেখানে কফ, থুতু ফেলবেন না। হাঁচি-কাশি দিলে রুমাল বা টিস্যু ব্যবহার করবেন। নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। কোথাও গিয়ে হ্যান্ডশেক বা কোলাকুলি না করারও পরামর্শ দেন তিনি।

মুজিববর্ষ উদযাপনকে কেন্দ্র করে ‘পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর’ কর্মসূচির আওতায় বৃহস্পতিবার (১২ মার্চ) সারাদেশে পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পবিত্র ইসলাম ধর্মেও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার কথা রয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। নিজেরা যদি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি তাহলে আমরা রোগ থেকে মুক্ত থাকতে পারবো।

কিছু বিষয় থেকে বিরত থাকতে দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের দেশের মানুষ এমনই খুব অসচেতন। তারা যেখানে-সেখানে থুতু ফেলছে।

টিস্যু বা রুমাল ব্যবহার করে যেখানে-সেখানে ছুড়ে ফেলছে। বাইরে থেকে ঘরে এসে হাত না ধুয়ে ছেলে-মেয়েকে স্পর্শ করছে, বিভিন্ন কিছু করছে।

এসময় পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রতিও গুরুত্ব দেন শেখ হাসিনা। তিনি বলেন, আমরা নিজে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করবো, এবং অপরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবো।

ছাত্র-ছাত্রীরা তাদের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে। নিজের কাজ নিজে করতে কোনো লজ্জা নেই। বিদেশে কাজের কোনো লোক নেই। তারা অনেক উন্নত দেশ। তারপরও তারা নিজেরাই নিজেদের কাজ করে। তাদের মান-সম্মান যায় না?

প্রধানমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, যানবাহন, রাস্তাঘাটে বা কোনো জমায়েতে গিয়ে কারও সঙ্গে হ্যান্ডশেক করবেন না। হাতে হাত মেলাবেন না। কোলাকুলি করবেন না। এগুলো থেকে আপাতত দূরে থাকুন। নিজেরা সচেতন থাকুন এবং অপরকে সচেতন রাখুন।

যানবাহনে ময়লা রাখার জন্য ঝুড়ি বা থলে রাখারও পরামর্শ দেন তিনি।

পৃথিবীর ১১৪টি দেশে করোনা ভাইরাস দেখা দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। আমরা বাংলাদেশে এ ভাইরাস প্রতিরোধ করার চেষ্টা করছি। সেজন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। মানুষকে সচেতন করে তুলছি।

বঙ্গবন্ধু কন্যা বলেন, কারও যদি করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা দেয়, তা না লুকিয়ে রেখে চিকিৎসকের পরামর্শ নেবেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হচ্ছে সেগুলো মেনে চলবেন। বিদেশ থেকে কেউ আসলে তার সঙ্গে মিশবেন না। তাকে অন্তত কিছুদিন আলাদা থাকতে দেবেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930