বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

লক্ষ্মীপুরে অস্ত্র তৈরির কারখানা আবিস্কার, গ্রেপ্তার ২

আকাশবার্তা ডেস্ক :

র‌্যাব-১১ এর সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্পের একদল সদস্য নোয়াখালীর বয়ারচর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একনলা বন্দুক, এলজি, বন্দুকের গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যমতে লক্ষ্মীপুরের রামগতি বাজারে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় র‌্যাব-১১।

রোববার (১৫ মার্চ) উপজেলার রামগতিরহাট বাজারের মিররোডের রায়হান ওয়ার্কশপে র‌্যাব-১১ এর সদস্যরা অভিযান চালিয়ে ওই অস্ত্র তৈরির কারখানা আবিস্কার করেন।

এ সময় কারখানা থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করে র‌্যাব। ওয়ার্কশপের আড়ালে কারখানার একটি কক্ষে অস্ত্র তৈরি করা হতো বলে র‌্যাব জানায়। গ্রেপ্তারকৃত দুইজন হলো- বাবলু (৩২) ও আনোয়ার হোসেন (৫৬)।

র‌্যাব-১১, সিপিসি-৩ লক্ষ্মীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর (পিপিএম) নেতৃত্বে রোববার সকালে নোয়াখালীর হাতিয়ার বয়ারচর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক, দুটি এলজি, একটি বন্দুকের গুলি উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে লক্ষ্মীপুর জেলার রামগতি বাজারে রায়হান ওয়ার্কশপে অভিযান পরিচালনা করা হয়। ওই ওয়ার্কশপের একটি কক্ষ তারা অস্ত্র তৈরির কারখানা হিসেবে ব্যবহার করে আসছে। ওই কক্ষ থেকে একটি একনলা বন্দুকের গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার বড়খেরী ইউনিয়নের মুন্সীরহাট এলাকার বাসিন্দা মো. মাইনউদ্দিনের ছেলে রায়হান (২৮) ওই ওয়ার্কশপ পরিচালনা করে আসছেন। প্রায় একবছর আগে রামগতিরহাট বাজারের মীররোডে ঘর ভাড়া নিয়ে ওই ওয়ার্কশপের কাজ শুরু করেন। মো. রায়হানের বাবা মো. মাইনউদ্দিন পরিবার নিয়ে ফেনীতে বসবাস করছেন। ঘটনার পর থেকে রায়হান পলাতক রয়েছেন বলে স্থানীয়রা জানান।

বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, ওই ওয়ার্কশপটি দিনের বেলায় বন্ধ থাকতো। তবে রাতে ভিতরে কাজ করার শব্দ পাওয়া যেত। কিন্তু কী কাজ করা হতো তা তারা অনুমান করতে পারতেন না।
র‌্যাব-১১ এর স্পেশাল কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী (পিপিএম) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০