সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

আকাশবার্তা ডেস্ক :

স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ জন্মশতবার্ষিকী।

এই উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে তাঁরা তেজগাঁও বিমানবন্দর থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা দেন।

এদিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি সৌধের মূল স্তম্ভ, বঙ্গবন্ধু ভবন, বকুলতলা চত্বরে শেষ হয়েছে উন্নয়নমূলক, শোভাবর্ধন ও আলোকসজ্জাসহ সব ধরনের প্রস্তুতি।

এছাড়া টুঙ্গিপাড়া এলাকার ঘর বাড়িসহ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় পতাকার রঙে সাজানো হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। একইসঙ্গে জন্মদিনের অনুষ্ঠানকে সীমিত করার পাশাপাশি স্থগিত করা হয়েছে শিশু-কিশোর সমাবেশ।

জাতির পিতার জন্মশতবার্ষিকীর দিনটি স্মরণীয় করে রাখতে পুরো বর্ষজুড়েই উৎসবমুখর নানা আয়োজন ও কর্মসূচি থাকবে সারাদেশে। গোটা জাতি বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে তাদের আস্থার প্রতীক বঙ্গবন্ধুকে। বিশ্বের  বিভিন্ন প্রান্তেও দিনটি গভীর শ্রদ্ধায়-ভালোবাসায় উদযাপিত হবে। ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত মুজিববর্ষ উদযাপন অব্যাহত থাকবে।

ক্ষণজন্মা মহাপুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল শতবর্ষ আগে ১৯২০ সালের ১৭ মার্চে গোপালগঞ্জের অজপাড়াগাঁ টুঙ্গিপাড়ায়, সল্ফ্ভ্রান্ত শেখ পরিবারে। শাসন-শোষণে নিষ্পেষিত জাতির মুক্তি দিতে তার আবির্ভাব ঘটে ধূমকেতুর মতো।

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের। সেই থেকে বাঙালির দৃপ্তকণ্ঠে উচ্চারিত হচ্ছে- ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930