বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

যথাযোগ্য মর্যাদায় লক্ষ্মীপুরে মুজিববর্ষ উদযাপন

আকাশবার্তা ডেস্ক :

মুজিববর্ষ ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা কালেক্ট্ররেট ভবন প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন, জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগসহ অন্যান্যরা।

এদিকে পবিত্র গ্রন্থ কোরআন খতম, দোয়া আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে জেলাজুড়ে দিবসটি পালিত হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, পৌর মেয়র আবু তাহের, জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন শরীফ ও সাধারণ সম্পাদক জিয়াউল করিম নিশানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, স্বেচ্ছাসেবী ও আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করে সরকার।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০