বৃহস্পতিবার ২৩শে জুলাই, ২০২৬ ইং ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনাভাইরাস : মুক্তি মিলবে এক ওষুধেই!

আকাশবার্তা ডেস্ক :

এখন বিশ্বব্যাপী এক আতঙ্কের নাম করোনাভাইরাস। এ ভাইরাসে রোগাক্রান্ত হয়ে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ হাজার জন। আর আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮২ হাজার ৫৫০ জন।

বুধবার (১৮ মার্চ) বৃটিশ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এদিকে এই ভাইরাস মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশ করোনার ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির ক্লিনিক্যাল রিসার্চ সেন্টারের বিজ্ঞানীরা দাবি করেছেন, এক ওষুধের মাধ্যমেই করোনাভাইরাস নিরাময় সম্ভব।

বিজ্ঞানী দলটির দাবি, ক্লোরোকুইন এবং লোপিনাভার নামক ওষুধ করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহার করা যেতে পারে। বর্তমানে এই ওষুধ দুটি ম্যালেরিয়া এবং এইচআইভি চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে।

গবেষণায় নেতৃত্ব দেন প্রফেসর ডেভিড পেটারসন। তিনি বলেন, ম্যালেরিয়া এবং এইচআইভি চিকিৎসায় ব্যবহৃত ওষুধ দুটি ইতোমধ্যে টেস্টটিউবে ভাইরাসটি নিশ্চিহ্ন করার সক্ষমতা দেখিয়েছে। এটি একটি সম্ভাব্য কার্যকর চিকিৎসা। থেরাপি শেষ হওয়ার পরে রোগীর শরীরে করোনাভাইরাস থাকবে না।

গবেষকদল রোগীর ওপর এই ওষুধের সক্ষমতা পরীক্ষা করতে অস্ট্রেলিয়াজুড়ে একটি ক্লিনিক্যাল স্টাডি চালাবেন বলে জানিয়েছেন।

বিষয়টির ব্যাখ্যা দিয়ে পেটারসন বলেন, এই মুহূর্তে আমরা যা করতে চাই তা হলো- অস্ট্রেলিয়াজুড়ে একটি বিশাল ক্লিনিক্যাল ট্রায়াল চালানো; অন্তত ৫০টি হাসপাতালে। আমরা যা করতে যাচ্ছি তা হলো একটি ওষুধ, বনাম অন্য ওষুধ, বনাম দুটি ওষুধের সংমিশ্রণ।

এ মাসের শেষের দিকে স্বেচ্ছাসেবী রোগীদের মাধ্যমে এই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করা হতে পারে বলেও তিনি জানিয়েছেন।

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত চীনা রোগীদের ইতোমধ্যে এইচআইভি ওষুধ দেওয়া হয়েছে এবং প্রাথমিক ফল ইতিবাচক মিলেছে।

প্রফেসর পেটারসন বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে বলেন, আমাদের চিকিৎসকেরা খুব আশ্চর্য হয়েছিলেন যে, এইচআইভি ওষুধ আসলে নতুন করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করতে পারে। কিন্তু শুরুতে কিছুটা সংশয় ছিল। কেননা নতুন ওষুধ পরীক্ষায় যেসব উপাদান যেভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন সেভাবে সেগুলো নিয়ন্ত্রণ করা হয়নি।

তবে এই গবেষণা এগিয়ে নেওয়ার আশ্বাস মিলেছে। ধারণা করা হচ্ছে, অ্যান্টি-ম্যালেরিয়াল ওষুধ ক্লোরোকুইন অথবা এইচআইভি দমনের মিশ্র ওষুধ রিটোনাভি কিংবা উভয় ওষুধের সংমিশ্রণ করোনাভাইরাস নিরাময়ে সাফল্য এনে দেবে।

সূত্র : দৈনিক আমার সংবাদ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১