সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

করোনাভাইরাসকে মহামারি ঘোষণার নির্দেশ

আইন আদালত ডেস্ক :

ভয়াবহ করোনাভাইরাসকে এখনো মহামারি ঘোষণা না করায় বিস্ময় প্রকাশ করেছেন উচ্চ আদালত।

এছাড়া বুধবারের (১৮ মার্চ) মধ্যেই এই ভাইরাসকে মহামারি ঘোষণা করে গেজেট প্রকাশ করতেও বলেছেন আদালত।

বুধবার হাইকোর্টে করোনাভাইরাস নিয়ে দায়ের করা এক রিটের শুনানি নিয়ে বিচারপতি মো.আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।

রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ মার্চ) রিট বিষয়ে আদেশ দেয়া হবে।

করোনাভাইরাস থেকে সুরক্ষায় সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব।

একইসঙ্গে রিটে বিদেশ ফেরতদের বাধ্যতামূলক সরকার নিয়ন্ত্রিত কোয়ারেনটাইনে রাখতে নির্দেশনাও চাওয়া হয়েছে।  

এদিকে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে দেশের আদালত বন্ধ থাকবে কিনা এ বিষয়ে সব বিচারপতি বসে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘মুজিবর্ষ’-উপলক্ষে আজ সুপ্রিমকোর্টে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধান বিচারপতি।

তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে আমরা সচেতন। আমরা সমস্ত জজ সাহেব বসে সিদ্ধান্ত নেবো যে, এটা নিয়ে কী করা যায়। আপাতত এখন কোর্ট বন্ধ (অবকশকালীন ছুটি) আছে। খোলার আগে আমরা একবার সবাই বসবো। সাধারণ মানুষ ও বিচারপ্রার্থীদের যেন ক্ষতি না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। সব কিছু খেয়াল রেখে আমরা সিদ্ধান্ত নেবো।

উল্লেখ্য, প্রায় সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। করোনায় আক্রান্ত হয়ে পুরো বিশ্বে প্রায় ৮ হাজার জনের প্রাণহানি হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930