সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ, বিচ্ছিন্ন বাংলাদেশ

আকাশবার্তা ডেস্ক :

করোনার প্রাদুর্ভাবে চার দেশ ও অঞ্চল বাদে বাংলাদেশের সব বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে সরকার। এতে অন্যান্য দেশের সাথে পুরোপুরি বিচ্ছিন্ন হচ্ছে বাংলাদেশ।

শনিবার (২১ মার্চ) রাত ১২টা থেকে ৩১ মার্চ পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ-উল আহসান।

তিনি জানান, চায়না সাউদার্ন, ক্যাথে প্যাসেফিক, থাই এয়ারওয়েজ ও চায়না ইস্টার্ন ছাড়া বাকি সব আন্তর্জাতিক ফ্লাইট আজ রাত ১২টা থেকে বন্ধ থাকবে। ৩১ মার্চ সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

বেসামরিক বিমান চলাচলের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানায়, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটের কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে।

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে চীন, থাইল্যান্ড ও হংকংয়ের (ক্যাথে প্যাসিফিক) ফ্লাইট।

এছাড়া সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কেবল যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট নামবে।

বেবিচকের এই চেয়ারম্যান আরও বলেন, করোনা পরিস্থিতির মধ্যে যে দেশগুলো মোটামুটি সেফ মনে করেছি, সেখান থেকে আসা ফ্লাইটগুলো নামবে, বাকি সব বন্ধ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930