শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মোদীর ত্রাণ তহবিলে ২৫ কোটি অক্ষয়ের

বিনোদন ডেস্ক :

ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার। এবার করোনা তহবিলে ২৫ কোটি রুপি অনুদান দিচ্ছেন তিনি। এক টুইট বার্তায় অক্ষয় কুমার এই তথ্য জানান।

অক্ষয় জানান, এখন সময় এসেছে মানুষের জীবন নিয়ে ভাববার। এখন মানুষের জন্য আমাদের সব কিছু করা প্রয়োজন। আমি আমার সঞ্চিত অর্থ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পিএম কেয়ার তহবিলে ২৫ কোটি রুপি অনুদান দেওয়ার প্রতিজ্ঞা করছি। চলুন জীবন বাঁচাই। জীবন আছে তো পৃথিবী আছে।

এদিকে ভারতে করোনাভাইরাসের মহামারি মোকাবিলায় খোলা হয়েছে ‘প্রধানমন্ত্রী’ নাগরিক সহায়তা এবং ‘পিএম কেয়ারস’ নামে সরকারি তহবিল। এতে দেশের সকলকে অনুদানের জন্য আহ্বান জানানোও হয়েছে। আর সেই আহ্বানে সাড়া দিয়ে এমন আশ্বাস দিয়েছেন অক্ষয় কুমার।

প্রসঙ্গত, ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত ১৪৯ জন কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৭৩ জনে। এর মধ্যে ১৯ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া পুরো বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস বা কোভিড-১৯। এরই মধ্যে প্রাণঘাতী এই ভাইরাসটি তার ভয়াবহ থাবা বসিয়েছে বাংলাদেশেও। এখন পর্যন্ত দেশে ৪৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন এবং চিকিৎসাধীন ৩২ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০