রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

সাধারণ ছুটিতে ৩ ঘণ্টা ব্যাংক লেনদেন

অর্থ বাণিজ্য ডেস্ক :

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণ ঠেকাতে সরকারের ঘোষিত সাধারণ ছুটিতে দুই ঘণ্টা ব্যাংক লেনদেনের সময় বাড়িয়ে তিন ঘণ্টা করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক এ ব্যাপারে একটি সার্কুলার জারি করেছে।

দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো এই সার্কুলারে বলা হয়েছে, সীমিত আকারে হলেও আগের চেয়ে এক ঘণ্টা বেশি লেনদেন হবে। অর্থাৎ এই ছুটির সময়ে প্রতিদিন সকাল ১০টা থেকে  দুপুর ১টা পর্যন্ত ৩ ঘণ্টা ব্যাংক লেনদেন হবে। আগে এ সময় ছিল ২ ঘণ্টা।

বাংলাদেশ ব্যাংক বলছে, আগামী ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত দৈনিক ব্যাংকিং লেনদেনের সময়সূচি সকাল ১০ থেকে দুপুর ১টা পর্যন্ত পুনর্নির্ধারণ করা হলো। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট শাখা ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এতে আরও বলা হয়েছে, গ্রাহকের প্রয়োজনে নগদ অথবা চেকের মাধ্যমে অর্থ জমা ও উত্তোলনের পাশাপাশি ডিডি অথবা পে-অর্ডার ইস্যু, ট্রেজারি চালান জমাসহ বাংলাদেশ ব্যাংকের  চালু রাখা বিভিন্ন পেমেন্ট সিস্টেমে, অথবা ক্লিয়ারিং ব্যবস্থার আওতাধীন অন্যান্য লেনদেন সুবিধা প্রদান নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে উল্লেখ করা আছে, এটিএম ও কার্ডের মাধ্যমে লেনদেন চালু রাখার সুবিধার্থে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত নোট সরবরাহসহ সার্বক্ষণিক চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

সূত্র : আরটিভি অনলাইন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০