রবিবার ১লা মার্চ, ২০২৬ ইং ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৩৫, মৃত্যু ৩ : আইইডিসিআর

আকাশবার্তা ডেস্ক :

স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণার পরে দেশে নতুন করে আরো ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে আইইডিসিআর। সোমবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী ২৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্তের কথা জানান।

নতুন ছয়জনসহ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে। সে হিসেবে এখন দেশে মোট আক্রান্তের সংখ্যা ১২৩ জন।

সোমবার (৬ এপ্রিল) দুপুর ২টার নিয়মিত ব্রিফিংয়ে নতুন আরো ৬ জন আক্রান্তের কথা জানান আইইডিসিআর এর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। 

এর আগে সোমবার দুপুরে অনলাইন ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, নতুন করে আরো ২৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিনে দিনে সংক্রমণ বেড়েছে। সবশেষ হিসেবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ১২৩ জন। 

এদিকে, বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ১২ লাখ ছাড়িয়েছে। ২০৮টি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাস সোমবার (৬ এপ্রিল) পর্যন্ত ৬৯ হাজারেরও বেশি মানুষ মারা গেছে।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য বলছে, এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৭৩ হাজার ৭১২ জন। মারা গেছেন ৬৯ হাজার ৪৫৮ জন। আর সুস্থ হয়েছেন ২ লাখ ৬২ হাজার ৪৮৬ জন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১