সর্বশেষ:
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল লক্ষ্মীপুর বাজুস নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে ব্যবসায়ীদের সভা লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে শিশু নিহত, ঘাতক পলাতক চন্দ্রগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও পথসভা সোনারগাঁয়ে অবৈধভাবে চুন কারখানা পরিচালনায় পরিবেশ দূষণের অভিযোগ চন্দ্রগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় চন্দ্রগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস কার্যক্রম উদ্বোধন নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিদেশি পিস্তল, গুলি ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া

লক্ষ্মীপুরের মানুষ লক্ষ্মী হয়ে ভালো থাকুক : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

করোনা ভাইরাস প্রতিরোধে লক্ষ্মীপুরের মানুষ লক্ষ্মী হয়ে ভালো থাকুক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বিভিন্ন জেলার ন্যায়  লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস প্রাদুর্ভাব রোধে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা কালে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সারাবিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। এর সংক্রামণ রোধে দেশে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।বাংলাদেশ করোনা আশঙ্কা মুক্ত হতে বিশেষ করে এপ্রিল মাস সবাইকে সচেতন থাকতে হবে। মাসটি কেটে গেলে আমরা এ ভয়াবহ থেকে আশঙ্কা মুক্ত হতে পারি তবে লক্ষ্মীপুর জেলা এখনো পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত না হওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন- কর্মহীন, দিনমজুর অসহায় মানুষ যেন সরকারের সহায়তা থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াাল রাখার জন্য প্রশাসনকে আহ্বান জানান। এসময় প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরের মানুষ লক্ষ্মী হয়ে ভালো থাকুক বলে আল্লাহর দরবারে দোয়া করেন।

ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার এএইচ এম কামরুজ্জামান পিপিএম সেবা, জেলা সিভিল সার্জন ডাঃ আবদুল গাফ্ফার, জেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহাজাহান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন প্রমূখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930