সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

কাদেরকে নিয়ে ইউটিউবে গুজব, যুবক গ্রেপ্তার

আকাশবার্তা ডেস্ক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাসে আক্রান্তের গুজব ইউটিউবে প্রকাশ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নগরীর বাগমারা মেইন রোড এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার রুহুল আমিন বাগেরহাটের শরণখোলা উপজেলার পশ্চিম রাজৈর গ্রামের নজরুল ইসলামের ছেলে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এডিসি (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, রুহুল আমিন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মর্মে ভিডিও ধারণ করে তার নিজের তৈরি করা ইউটিউব চ্যানেল তাজ টিভিতে আপলোড করেন। যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উস্কানিমূলক।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যার সময় গোপন তথ্যের ভিত্তিতে খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম নগরীর বাগমারা মেইন রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রুহুল আমিনকে আটক করে।

তার বিরুদ্ধে করোনা ভাইরাস সম্পর্কে গুজব সৃষ্টি করার অপরাধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১