বৃহস্পতিবার ১৬ই জুলাই, ২০২৬ ইং ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

করোনায় হাওরে ধান কাটা নিয়ে শঙ্কা

আকাশবার্তা ডেস্ক :

মহামারী করোনা ভাইরাসের কারণে হাওর অঞ্চলে বোরো ধান কাটা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

এ বিষয়ে কৃষি মন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, এটা নিয়ে খুব টেনশনে আছি, কারণ হাওরের ধান যদি না কাটতে পারি তাহলে আমাদের বিপর্যয় হবে।

তবে তিনি জানান, ভাইরাস মোকাবেলায় সরকারি বিধি-নিষেধ অনুসরণ করে যাতে শ্রমিকরা ধান কাটতে পারেন তার ব্যবস্থা নেয়া হচ্ছে।

এখন চলছে বোরো ধানের মৌসুম। আর সপ্তাহ-খানেক পরেই ধান কাটা শুরু হবে। হাওর অঞ্চলে নির্দিষ্ট সময়ের মধ্যে ধান কাটা না হলে বৃষ্টিতে সেখানে পানি উঠে ব্যাপক ক্ষতি হয় ফসলের।

এ সময়ে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকরা হাওর এলাকায় ধান কাটার জন্য আসার কথা। কিন্তু করোনাভাইরাসের প্রকোপের কারণে সারা দেশ কার্যত অচল হয়ে রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সরকারের বিভিন্ন নির্দেশাবলী রয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি নোটিসে ধান কাটার শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে হাওর এলাকায় আগমন ও চলাচল নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাওর এলাকায় ধান কর্তন ও চলা-চলকালে করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি হ্রাসে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ নিজের ,কৃষকের ও শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নির্দেশনাসমূহ যথাযথভাবে পালন করবেন।

কিন্তু হাওরে যেসব শ্রমিক ধান কাটার কাজ করেন তারা সাধারণ ছুটি ঘোষণা করার পর অনেকেই এখন নিজ নিজ গ্রামে চলে গেছেন। এখন তারা কীভাবে সেখান থেকে আসবেন এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে কাজ করবেন?

কৃষি মন্ত্রী ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, পাবনা, সিরাজগঞ্জ এসব এলাকার জেলা প্রশাসক এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের বলা হয়েছে, তারা ব্যবস্থা করবে।

তারা (শ্রমিকরা) কয়েকজনে মিলে যদি একটা গাড়ী ভাড়া করে তাহলে তাদের পরিবহন নির্বিঘ্ন করা হবে বলেন, আব্দুর রাজ্জাক।

করোনা ভাইরাসের দিকটা বিবেচনা করে তিনি বলেন সেসব এলাকার সিভিল সার্জন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা তারা শ্রমিকদের পর্যবেক্ষণ করবেন। তাদের জন্য হ্যান্ড স্যানিটাইজার যেসব লাগে সেসব কিছু দেবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যানুসারে এবার হাওরের সাত জেলায় কিশোরগঞ্জ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বোরো আবাদ হয়েছে ৯ লাখ ৩৬ হাজার হেক্টর জমিতে।

এর মধ্যে শুধু হাওরেই হয়েছে ৪ লাখ ৪৫ হাজার হেক্টর জমিতে।

সারাদেশে এ বছর বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ২ কোটি ৪ লাখ ৩৬ হাজার মেট্রিক টন।

অধিদপ্তরের হিসাব মতে, হাওর অঞ্চলে বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৭ লাখ ৪৫ হাজার মেট্রিক টন।

অর্থাৎ এই লক্ষ্যমাত্রার প্রায় ২০ ভাগের জোগান দেয় হাওর অঞ্চলের বোরো ধান।

লালমনিরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আবু জাফর বলেন, কৃষি মন্ত্রণালয়ের সাথে তাদের একাধিকবার বৈঠক হয়েছে এবং এ সংক্রান্ত নির্দেশ তাদের দেয়া হয়েছে।

তিনি বলেন, আমাদের জেলায় ১৫০ জনের একটা তালিকা রয়েছে শ্রমিকদের। তাদের প্রথমে এখান থেকে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। বাসে মাস্ক পরে যেভাবে সোশাল ডিসটেন্স বজায় রাখা যায় সেটা করা হবে। আর কাজ শেষ করে ফেরার পথে আবার যে জেলায় তারা কাজ করবে তারা একই নিয়ম মেনে তাদের ফেরত পাঠাবে।

তিনি জানান, শ্রমিকদের পাঠানোর এই প্রক্রিয়া শেষ হতে ৩/৪দিন লাগবে।

উত্তরবঙ্গের আরো তিনটি জেলা গাইবান্ধা, রংপুর, পাবনার সাথে যোগাযোগ করা হলে কর্মকর্তা একই ধরণের সরকারি নির্দেশের কথা জানান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১