বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বসলো ২৮ তম স্প্যান, দেখা যাচ্ছে পদ্মাসেতুর ৪.২ কি:মি

আকাশবার্তা ডেস্ক :

স্বপ্নের পদ্মাসেতুর ২৮ তম স্প্যান সফলভাবে বসানো হয়েছে। এ স্প্যান স্থাপনের মধ্য দিয়ে সেতুটির নির্মাণ কাজ আরেক ধাপ এগিয়ে গেলো।

শনিবার (১১ এপ্রিল) সকাল ৯ টায় সেতুর মুন্সীগঞ্জ ও জাজিরা প্রান্তের ২০ ও ২১ নম্বর পিলারের উপর স্প্যানটি বসানো হয়।

এতে পদ্মা সেতুর ৪২০০ মিটার বা ৪.২ কিলোমিটার দৃশ্য মান হয়েছে। ২০ নম্বর পিলারটি মুন্সীগঞ্জে আর ২১ নং পিলারটি জাজিরা প্রান্তে অবস্থিত।

বাংলাদেশ পদ্মা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, স্প্যানটি মাওয়ার সীমান্তবর্তী এবং সেতুটির মাঝামাঝি সেতুর ২০ ও ২১ নম্বর পিলারে বসানো হয়েছে।

তিনি জানান, এই স্প্যান বসানোর পর জাজিরার অংশে আর মাত্র ২টি স্প্যান বাকী রইল। ২৫, ২৬ ও ২৭ নম্বর পিলারে “৫এ” ও “৫বি” নম্বর স্প্যান বাকী থাকবে। এই অংশটিতে ফেরি চলাচলের চ্যানেল থাকায় বিলম্ব হচ্ছে।

সর্বশেষ ২৬ নম্বর পিলারটি সম্পন্ন হওয়ায় এখানেও শিঘ্রই স্প্যান বসবে।

গত ২৮ মার্চ সেতুর ২৭তম স্প্যান বসানো হয়। এরপর ৩১ মার্চ ২৬ নম্বর পিলার বসানোর মধ্য দিয়ে সেতুর সব পিলার সম্পন্ন হয়েগেছে।

এছাড়া চলতি মাসেই ২৯তম স্প্যানও বসানোর কথা রয়েছে।

সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ৩৯টি স্প্যান এখন মাওয়ায়। যার ২৭টি স্প্যান পিলারের ওপর বসানো হয়ে গেছে। অপর ২টি স্প্যান চীন থেকে আগামী ২০ এপ্রিল রওনা হওয়ার কথা রয়েছে।

তিনি বলেন, আমাদের আশঙ্কা অনেকটা দূর হয়ে গেছে। নোভেল করোনাভাইরাসের মধ্যেও পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ।

জনবলের অভাবে সেতুর কাজ বাঁধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করলেও তা এখন কেটে গেছে। আমাদের শ্রমিক-কর্মীর অভাব নেই। পর্যাপ্ত কর্মী পাচ্ছি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০