বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ ইং ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

করোনা : লক্ষ্মীপুরে নতুন সনাক্ত একজন গৃহিনী, মোট আক্রান্ত ৪৪

নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। রোববার (০৩ মে) একজন গৃহিনীসহ আরো তিনজনের পজেটিভ রিপোর্ট এসেছে। এরমধ্যে আগের সনাক্ত হওয়া দু’জনের আবারো পজেটিভ রিপোর্ট আসে। অপর নতুন সনাক্ত হওয়া রামগতি উপজেলার চরআলেকজান্ডার এলাকার একজন গৃহিনী (৪৫)। তার বাড়িসহ আশপাশের বাড়িগুলো আগেই লকডাউন করা হয়েছে। একই সঙ্গে তাকে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্ত ওই গৃহিনীর এক ছেলে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেন। তবে মৃত্যুর পর তার করোনা রিপোর্ট আসে নেগেটিভ।

এদিকে জেলার উপকূলীয় রামগতি উপজেলা করোনায় আক্রান্ত হয়েছেন ছয়জন। এনিয়ে জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ জন।

জেলা সিভিল সার্জন ডা. আবদুল গাফ্ফার ও রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মোমিন বিষয়গুলো নিশ্চিত করেন। এছাড়া বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৩ জন এবং কোয়ারেন্টাইনে আছেন ১ হাজার ৪শ’ ৬৪ জন।

উল্লেখ্য, গত ১৩ এপ্রিল লক্ষ্মীপুরকে লকডাউন ঘোষণার পর আজ ২১তম দিন চলছে। তবে বেশিরভাগ মানুষ সামাজিক বা শরীরিক দূরত্ব মানছে না। এ ব্যাপারে আরো কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে দাবি করেন স্থানীয় এলাকাবাসী।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১