রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

মিয়ানমার শরণার্থীদের সহায়তায় ২০ লাখ ডলার দিচ্ছে জাপান

আন্তর্জাতিক ডেস্ক :

সম্প্রতি মিয়ানমার থেকে বাংলাদেশে আসা শরণার্থীদের জন্য সরকার ও জাতিসংঘের চলমান মানবিক সহায়তা কার্যক্রম জোরদারে ২০ লাখ ডলারের জরুরি সহায়তা দিচ্ছে জাপান। তিনটি আন্তর্জাতিক সংস্থা কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমার নাগরিকদের মনোসামাজিক সহায়তা, আশ্রয়, খাদ্য ও স্বাস্থ্যসেবাসহ নিশ্চিত করাসহ তাদের জীবনমান উন্নয়নে এই অর্থ ব্যয় করবে।

জাপান দূতাবাস, জাতিসংঘ শরণার্থী সংস্থা-ইউএনএইচসিআর, জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) এক যৌথ বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। এই ২০ লাখ ডলারের মধ্যে আইওএম ১০ লাখ ডলার, ইউএনএইচসিআর ৫ লাখ ডলার ও ইউনিসেফ ৫ লাখ ডলারের সহায়তা কার্যক্রম পরিচালনা করবে।

বিবৃতিতে বলা হয়, ২০১৬ সালের অক্টোবরের পর ৭৪ হাজার মানুষ মিয়ানমার থেকে কক্সবাজার জেলায় এসেছে, যাদের মধ্যে প্রায় ৩ দশমিক ৩ শতাংশ অভিভাবকহীন নাবালক। এর মধ্যে উখিয়া ও টেকনাফ উপজেলার অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও স্থানীয় কমিউনিটিতে অবস্থানরত মানুষগুলোর, বিশেষ করে শিশুদের সামাজিক অবস্থার উন্নয়ন ও তাদের স্বাভাবিক জীবন ফেরাতে কাজ করবে ইউনিসেফ।

জাপান সরকারের সময়োপযোগী হস্তক্ষেপকে স্বাগত জানিয়ে সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি এডওয়ার্ড বেগবেদার বলেন, “এই সহায়তা সব শিশুর জন্য শিক্ষা ও সুরক্ষা সেবা প্রদানের পাশাপাশি স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা নিশ্চিতে আমাদের সহায়তা করবে।”

ইউএনএইচসিআরের আওতায় থাকবে কুতুপালং ও নয়াড়ায় নিবন্ধিত শরণার্থী শিবিরগুলো। সেখানকার দুই হাজার ৬০০ পরিবারকে আগামী বর্ষা মৌসুমে টিকে থাকতে প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী বিতরণ করবে জাতিসংঘের এই সংস্থা।

এই সহায়তা ইউএনএইচসিআরের জীবন-রক্ষার চেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন সংস্থাটির বাংলাদেশ প্রতিনিধি শিনজি কুবো। কক্সবাজারের স্থানীয় গ্রামগুলোর অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আগে থেকেই অবস্থানরতদের পাশাপাশি নতুন করে আসাসহ ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষের জরুরি প্রয়োজন নিশ্চিতে কাজ করবে আইওএম।

আইওএম বাংলাদেশ মিশনের প্রধান সরত দাশ বলেন, “নারী ও শিশুদের মনোসামাজিক সহায়তার প্রতি বিশেষ লক্ষ্য রেখে এই এলাকায় আশ্রয় নেওয়া মানুষগুলোর জন্য অত্যন্ত প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম এগিয়ে নিতে এই তহবিল আইওএমকে সহায়তা করবে।”

মানবিক সহায়তা প্রদানকারী সব সংস্থার মধ্যে জোরালো সমন্বয় নিশ্চিত করার জন্য বিশেষ নজর থাকবে বলে যৌথ এই বিবৃতিতে বলা হয়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০