বুধবার ১৫ই জুলাই, ২০২৬ ইং ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নির্বাচিত মাকছুদুর রহমান ভূঁইয়া ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের চন্দ্রগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের শীর্ষে প্রতাপগঞ্জ হাইস্কুল প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট রায়পুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা, দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশ ২৪টি যুদ্ধবিমান কিনছে চীন থেকে সৌদি প্রবাসী শ্রমিকদের অর্থ আত্মসাতের অভিযোগ : আইনি ব্যবস্থার দাবি ভুক্তভোগীদের লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অস্ত্রসহ দুই যুবক আটক চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

বিছানায় স্ত্রী-মেয়ের গলাকাটা লাশ, ঝুলছে স্বামী!

আকাশবার্তা ডেস্ক :

রংপুর জেলার গঙ্গাচড়ায় বড়বিল ইউপির বালাপাড়া গ্রামে শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিবার (১৬ মে) সকালে ওই গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- হাফিজুল ইসলাম, তার স্ত্রী ফাতেমা বেগম ও তাদের দেড় বছরের মেয়ে হুমায়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার জানান, সকালে ওই ঘরে তিজনের মরদেহ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে ফাতেমা ও তার মেয়ের গলাকাটা মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখে পুলিশ। পাশেই হাফিজুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল।

ওসি আরো জানান, শুক্রবার রাতে স্ত্রী ও সন্তানকে ধারালো কোনো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর স্বামী নিজেই আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে মরদেহ তিনটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

জুলাই ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১