রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ ইং ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

‘খালেদা জিয়ার ভিশন ২০৩০ ভাঁওতাবাজি’

আকাশবার্তা ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ দেখে বেগম খালেদা জিয়া ২০৩০ নামে ভুয়া ভিশনের ঘোষণা দিয়েছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

তিনি বলেন, মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতি হওয়ার ফলে জনগণ বিএনপির এই ভাঁওতাভাজি বুঝে গেছে। বুধবার সকালে মাদারীপুর সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

নৌপরিবহনমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার পক্ষে ভুয়া ভিশন ২০৩০ কোনো ভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না। শেখ হাসিনা সরকার অর্থনৈতিক উন্নয়নের যে ধারা সৃষ্টি করেছেন তার ফলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পাবে।

শাজাহান খান বলেন, বিএনপি বিগত দিনের যে রাজনীতিতে ভুল করেছে, সে ভুল শুধরে নিয়ে এখন নানা প্রকল্পের কথা বলছেন। এসব দেশের মানুষ এখন আর বিশ্বাস করে না।

এ সময় উপস্থিত ছিলেন-মাদারীপুরের সিভিল সার্জন দিলীপ কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনছার উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সাংসদের কমান্ডার শাহজাহান হাওলাদারসহ অন্যরা।

সূত্র : আমার সংবাদ/আকাশবার্তা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০