রবিবার ২৬শে এপ্রিল, ২০২৬ ইং ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

বাজেটে স্বর্ণ আমদানিতে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব

অর্থ বাণিজ্য ডেস্ক :

আগামী ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বর্ণ আমদানির ক্ষেত্রে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। বর্তমানে স্বর্ণ আমদানির ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রদান করতে হয়।

আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকাল সাড়ে ৩টায় সংসদে আগামী অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে ২০২০-২১ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের অনুমোদন দেয়া হয়। এরপর আগামী অর্থবছরের এই বাজেটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাক্ষর করেন।

রাষ্ট্রপতির অনুস্বাক্ষরের পর স্পিকারের কাছে অনুমতি প্রার্থনা করেন অর্থমন্ত্রী। স্পিকার অনুমতি দিলে তিনি বাজেটের চুম্বক অংশ ভিডিও আকারে সংসদে উত্থাপন করেন।

ভিডিও শেষ হলে আল্লাহ’র কাছে করোনাভাইরাস সংকট থেকে বিশ্বকে রক্ষা করার দোয়া করে অর্থমন্ত্রী বাজেট বক্তৃতা শেষ করেন।

পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অর্থমন্ত্রীর ইচ্ছা অনুসারে বাকি বাজেট বক্তৃতা সংসদে পঠিত হিসেবে গণ্য হয়েছে বলে উল্লেখ করেন।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০