বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

সড়‌ক-মহাসড়‌কে চাঁদাবা‌জি ব‌ন্ধে আইজিপির নি‌র্দেশ : গ্রেপ্তার ১০৯

আকাশবার্তা ডেস্ক :

সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে চাঁদাবাজির অভিযোগে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের নি‌র্দে‌শে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের অভিযানে ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

চলতি মাসের ১ তারিখ থেকে এ পর্যন্ত (বৃহস্পতিবার, ১৮ জুন) পুলিশের সং‌শ্লিষ্ট ইউনিটগুলোর অভিযানে সড়ক-মহাসড়কের বিভিন্ন পয়েন্টে গাড়ি থেকে অবৈধভাবে চাঁদা তোলার অভিযোগে ৫১টি মামলায় ১০৯ জন‌কে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) পুলিশ সদর দফতর বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সদর দফতর জানায়, চলতি মাসের শুরুর দিকে আইজিপি বেনজীর আহমেদ যানবাহনে চাঁদাবাজি বন্ধ করার উদ্যোগ নেন। এ ল‌ক্ষ্যে সড়ক ও প‌রিবহন মা‌লিক-শ্র‌মিক নেতৃবৃ‌ন্দের সা‌থে পু‌লিশ সদর দফতরে আ‌য়ো‌জিত এক সভায় আলোচনার পর তিনি পুলিশের ইউনিটগুলোকে চাঁদাবাজ‌দের বিরু‌দ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

আইজিপির নির্দেশনা অনুযায়ী পুলিশের সং‌শ্লিষ্ট ইউনিটগুলো সড়ক-মহাসড়কে চাঁদাবাজদের বিরু‌দ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে চ‌লে‌ছে। যানবাহনে যে কোনো ধরনের চাঁদাবাজির ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০