বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

দেশের ১০ জেলায় ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশের ১০টি জেলার ২৭টি রেড জোন অঞ্চলে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

রোববার (২১ জুন) রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জেলাগুলো হলো- চট্টগ্রাম, বগুড়া, চুয়াডাঙ্গা, মৌলভীবাজার, নারায়ণগঞ্জ, হবিগঞ্জ, মুন্সীগঞ্জ, কুমিল্লা, যশোর ও মাদারীপুর

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার উপসচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিড-১৯ রোগের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রোগের চলমান ঝুঁকি বিবেচনায় জন-চলাচল বা জীবনযাত্রা কঠোরভাবে নিয়ন্ত্রণের লক্ষ্যে দেশের ১০ জেলায় নির্ধারিত কিছু এলাকাকে রেড জোন ঘোষণা করায় এসব এলাকায় বর্ণিত সময়ের জন্য শর্ত সাপেক্ষে সাধারণ ছুটি ঘোষণা করা হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, সাধারণ ছুটি ঘোষণার দিন থেকে রেড জোনে ২১ দিন ছুটি থাকবে।

তবে কোন কোন রেড জোনে ২১ দিন সাধারণ ছুটি থাকবে তাও আদেশে উল্লেখ করা হয়েছে।

সাধারণ ছুটির শর্তে বলা হয়েছে, শুধুমাত্র লাল অঞ্চল (রেড জোন) ঘোষিত এলাকায় বর্ণিত সময়ের জন্য এ সাধারণ ছুটি কার্যকর থাকবে। এসব এলাকায় বসবাসরত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীগণের ক্ষেত্রে এ ছুটি প্রযোজ্য হবে।

এসব এলাকায় বসবাসরত কিন্তু কর্মস্থল অন্য এলাকায় তাদের জন্যও এ ছুটি কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। তবে জরুরি পরিষেবা এই ছুটির বাইরে থাকবে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০