সোমবার ২রা মার্চ, ২০২৬ ইং ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান

বেড়েছে স্বর্ণের দাম, ভরি ৭০ হাজার টাকা ছুঁইছুঁই

অর্থ বাণিজ্য ডেস্ক :

দেশের বাজারে স্বর্ণের দাম একলাফে ৫ হাজার ৮২৫ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা।

নতুন দর অনুযায়ী মঙ্গলবার থেকে ভালো মানের প্রতি ভরি স্বর্ণ ৬৪ হাজার ৪২ টাকার পরিবর্তে ৬৯ হাজার ৮৬৭ টাকায় কেনাবেচা হচ্ছে।

সোমবার (২৩ জুন) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।

এতে বলা হয়, করোনাভাইরাসের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ অবস্থানে রয়েছে। ফলে দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যরা টেলিকনফারেন্সের মাধ্যমে স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছেন।

নতুন দর অনুযায়ী মঙ্গলবার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ৬৯ হাজার ৮৬৭ টাকা, ২১ ক্যারেট ৬৬ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেট ৫৭ হাজার ৯৭০ টাকা এবং সনাতনি ৪৭ হাজার ৬৪৭ টাকা।

তবে রুপার দাম প্রতি ভরি ৯৩৩ টাকা অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে বাজুস।

দেশের বাজার সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৬৪ হাজার ৪২ টাকা, ২১ ক্যারেট ৬১ হাজার ৮১৯ টাকা এবং ১৮ ক্যারেট ৫৬ হাজার ৮০৪ টাকায় বিক্রি হয়। সনাতনি স্বর্ণ প্রতি ভরি বিক্রি হয় ৪৪ হাজার ৩১ টাকায়।

স্বর্ণ ব্যবসায়ীরা বলছেন, দেশের বাজারে স্বর্ণের দাম সাধারণত ভরিতে এক হাজার থেকে দেড় হাজার টাকা বাড়া-কমা হয়। কিন্তু এবার এক লাফে ৫ হাজার টাকার বেশি বেড়েছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১