বৃহস্পতিবার ১২ই মার্চ, ২০২৬ ইং ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

করোনা কেড়ে নিলো আরেক শিল্পপতির প্রাণ

আকাশবার্তা ডেস্ক :

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বিশিষ্ট শিল্পপতি ও কুমিল্লার দাউদকান্দির কৃতী সন্তান হাসান জামিল সাত্তার (৭০) (ইন্নালিল্লাহি…রাজিউন)। হাসান জামিল সাত্তারের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে, এক মেয়ে ও এক ভাইসহ অনেক আত্মীয়-স্বজন রেখে গেছেন।

হাসান জামিল সাত্তারের ভাতিজা ও দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

নাঈম ইউসুফ জানান, তাঁর চাচা হাসান জামিল সাত্তার কিডনিসহ নানা শারীরিক  সমস্যায় অসুস্থ ছিলেন। এছাড়া তিন দিন আগে তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে।

এরপর তাঁকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে তার মৃত্যু হয়।

এদিকে, তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া ও দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

মার্চ ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১