শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

কমলনগরে নিবন্ধিত সকল জেলের ভিজিএফের চাল বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন

আকাশবার্তা ডেস্ক :

লক্ষ্মীপুরের কমলনগরে ইলিশ উৎপাদন বৃদ্ধিতে জাটকা ধরা থেকে বিরত থাকা সকল নিবন্ধিত জেলের ভিজিএফ’র চাল বরাদ্দের দাবিতে সংবাদ সম্মেলন করেছে কমলনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম নুরুল আমিন মাস্টার।
রোববার (১৪ মে) দুপুরে উপজেলার মুজিবনগরস্থ চরলরেন্স ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে একেএম নুরুল আমিন মাস্টার বলেন, কমলনগর উপজেলায় নিবন্ধিত জেলে ১৩ হাজার ৩৯৮ জন। এদের মধ্যে ভিজিএফ’র চাল পাচ্ছেন ৭ হাজার ১৪২ জন জেলে। বাকী ৬ হাজার ২৫৬ জন জেলে বঞ্চিত রয়েছেন।

এদিকে, চরলরেন্স ইউনিয়নের ৭০৮ জন নিবন্ধিত জেলের মধ্যে ৩২৩ জন চাল পেলেও অন্যরা বঞ্চিত হচ্ছেন। এতে বঞ্চিত জেলেদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। বিভিন্ন ইউনিয়নে বঞ্চিত জেলেরা চালের দাবিতে বিক্ষোভও করেন। যে কারণে স্থানীয় জনপ্রতিনিধিদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তাই নিবন্ধিত সকল জেলেকে ভিজিএফ সহায়তার আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, চরলরেন্স ইউনিয়র পরিষদের সদস্য ফকরুল ইসলাম দুলাল, আবদুল আলী, সাইফুল ইসলাম, নাছির উদ্দিন, কমলনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম বিপ্লব, সহ-সভাপতি হেলাল উদ্দিন হিমেল ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রাসেল প্রমুখ।

এ ব্যাপারে জানতে চাইলে কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল কুদ্দুছ জানান, কমলনগর উপজেলায় ১৩ হাজার ৩৯৮ জন নিবন্ধিত ছেলে থাকলেও ৭ হাজার ১৪২ জন জেলের জন্য ভিজিএফ এর চাল বরাদ্দ হয়েছে। বঞ্চিত জেলেরা যাতে আগামীতে এ সহায়তা পায় সে জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

প্রসঙ্গত, মার্চ-এপ্রিল ২ মাস চাঁদপুরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের রামগতি পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদীতে সকল প্রজাতির মাছ ধরা নিষিদ্ধ ছিল। নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে বিরত থাকায় জেলেদের জন্য ৪০ কেজি করে ৪ কিস্তি ভিজিএফের চাল সহায়তা দেওয়া হচ্ছে।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮