শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

পুলিশের জন্য গান করলেন হৃদয়

বিনোদন ডেস্ক :

করোনাভাইরাসের কারণে মন্থরগতিতে চলছে সব কাজ। আর এর ছায়া পরেছে দেশের সঙ্গীতাঙ্গনেও। তবে এ সময়ের মধ্যেও বিরতিহীনভাবে গান করে যাচ্ছেন হৃদয় খান। নতুন গানে কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর করা ও সঙ্গীত পরিচালনার কাজও করে যাচ্ছেন তিনি। সম্প্রতি ‘বাংলাদেশ পুলিশ’ শিরোনামের একটি গান করেছেন হৃদয় খান।

সুর ও সঙ্গীত পরিচালনার পাশাপাশি এতে কণ্ঠও দিয়েছেন হৃদয় খান নিজেই। গানটি লিখেছেন কবির বকুল। বাংলাদেশ পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডের উল্লেখযোগ্য কিছু বিষয় গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে।

শিগগিরই এ গানটির ভিডিও তৈরি করা হবে। ভিডিও পরিচালনা করবেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা এসএ হক অলিক।

এ প্রসঙ্গে হৃদয় খান বলেন, বাংলাদেশ পুলিশকে নিয়ে নতুন একটি গান তৈরির কাজের কিছু দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছিল। িআমি চেষ্টা করেছি একটি শ্রুতিমধুর গান তৈরি করার। সবার ভালো লাগলেই আমার পরিশ্রম সার্থক হবে।

এদিকে আগামী ঈদে ‘অচেনা’ শিরোনামে তার গাওয়া একটি একক গান প্রকাশ হবে নিজস্ব ইউটিউব চ্যানেলে। এ ছাড়া ‘ট্র্যাপড’ নামের একটি শর্টফিল্ম পরিচালনা করেছেন হৃদয় খান।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০