শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে আগুনে পুড়ে ৯ দোকান ছাই, ৭৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি মানবিক ও নিরাপদ বাংলাদেশ গঠনে সবার সহযোগিতা চাই নবনির্বাচিত ২৯৭ সংসদ সদস্যের গেজেট প্রকাশ নির্বাচনে ভোটের বক্স নিয়ে যাবে নদীর দিকে, আশঙ্কা জেএসডি নেতার ইবাদত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী-শবে বরাত জামায়াত ক্ষমতায় এলে দেশ পাকিস্তান হয়ে যাবে : ফজলুর রহমান লক্ষ্মীপুরে ৬ সিলসহ ব্যবসায়ী গ্রেপ্তার : বিএনপি-জামায়াত প্রার্থীর পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন যাদের জন্য দেশে আসতে পেরেছেন, তারা জুলাইয়ের অবদান অস্বীকার করছেন : ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিখোঁজের ৭দিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী ‘চিতা’ গ্রেপ্তার

বাংলাদেশি নায়িকাকে কলকাতার পরিচালকের কুপ্রস্তাব

বিনোদন ডেস্ক :

কলকাতার এক খ্যাতনামা পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে বাংলাদেশের নায়িকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি এবং মিডিয়া জগতে চলছে তোলপাড়।

এই অভিযোগ উঠেছে টালিগঞ্জের অত্যন্ত জনপ্রিয় পরিচালক রাজীব কুমার বিশ্বাসের বিরুদ্ধে, যিনি আবার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সাবেক স্বামী।

হোটেলে গিয়ে একান্তে কথা বললেই মিলবে সিনেমায় অভিনয়ের সুযোগ এমন অভিযোগ পরিচালকের বিরুদ্ধে!

সম্প্রতি তেলুগু ছবিতে কাজ করছেন বলে আলোচনার শিরোনাম হয়েছেন শান্তা পাল। তাছাড়া কলকাতার নায়ক অঙ্কুশের বিপরীতে একটি বাংলা ছবিতেও কাজ করার কথা রয়েছে তার।

এবিপি আনন্দ, সংবাদ প্রতিদিন সহ কলকাতার নামকরা গণমাধ্যমগুলোতে এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সংবাদ প্রতিদিন এক প্রতিবেদনে জানায়, হোটেলের ঘরে গিয়ে কথা বললেই মিলবে ভালো বাংলা সিনেমায় অভিনয়ের সুযোগ! শান্তাকে এমন প্রস্তাব দেন রাজীব। তবে এখনো কোনোরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি পরিচালকের তরফে।

শান্তা জানান, ফেইসবুকের মাধ্যমেই তার যোগাযোগ হয় রাজীব কুমারের সঙ্গে। রাজীবই বলেন, একটি ছবির বিষয়ে কথা বলার জন্য তিনি নাকি ঢাকা যাবেন। অভিনেত্রী যদি তার ছবিতে কাজ করতে রাজি থাকেন, তাহলে হোটেলের ঘরে গিয়ে পরিচালকের সঙ্গে কথা বলতে হবে।

অভিযোগ এখানেই শেষ নয়! শান্তার কথায়, পরিচালক নাকি তাকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি আপত্তিকর ছবিও পাঠাতে বলেন। তবে তিনি রাজি হননি!

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

ফেব্রুয়ারি ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮