শুক্রবার ১৭ই এপ্রিল, ২০২৬ ইং ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

বিয়ের পিঁড়িতে কাজল!

বিনোদন ডেস্ক :

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল। মিষ্টি হাসি আর মায়াবী চেহারা দিয়ে জয় করে নিয়েছেন ভক্তদের মন। এই অভিনেত্রী কাজ করেছেন জনপ্রিয় সব নায়কের সঙ্গে। ব্যক্তি জীবনে এখনো সিঙ্গেল রয়েছেন! এবার শোনা যাচ্ছে বিয়ে করতে যাচ্ছেন এ অভিনেত্রী।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবর, অরঙ্গবাদের এক শিল্পপতিকে বিয়ে করছেন কাজল আগরওয়াল। অভিনেত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। খুব শিগগির অভিনেত্রীই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

গত বছর অক্টোবরে একটি অনুষ্ঠানে হাজির হয়ে কাজল জানিয়েছিলেন, খুব শিগগির বিয়ে করতে চান তিনি। আর তার মনের মানুষকে অবশ্যই পজেটিভ, যত্নশীল ও ধার্মিক হতে হবে। তার এই বক্তব্য আর চলতি বিয়ের গুঞ্জনে অনেকেই দুইয়ে দুইয়ে চার মিলিয়ে নিচ্ছেন।

এদিকে, বর্তমানে কাজলের হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। চিরঞ্জীবীর সঙ্গে কোরাতালা শিবা পরিচালিত ‘আচার্য’ এবং কমল হাসানের সঙ্গে ‘ইন্ডিয়ান টু’ সিনেমায় অভিনয় করছেন তিনি। আর মুক্তির অপেক্ষায় রয়েছে ‘প্যারিস প্যারিস’ সিনেমাটি।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০