বুধবার ১৫ই এপ্রিল, ২০২৬ ইং ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

কোনো সঙ্গী নেই, আপাতত নিজের সঙ্গেই ডেটিং: মিমি

বিনোদন ডেস্ক :

কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী। প্রথমবারের মতো মায়ের চরিত্রে মিমিকে দেখা গেছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ‘পোস্ত’ সিনেমায়। ‘পোস্ত’ ১২ মে মুক্তি পেয়েছে সিনেমাটি, মিমি ছাড়াও বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছন সৌমিত্র চট্টোপাধ্যায়, লিলি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়, সোহিনী সেনগুপ্ত, বাবুল সুপ্রিয় প্রমুখ।

আপাতত কাজ নিয়েই ব্যস্ত এ নায়িকা। তবু আলোচনায় আসছেন মাঝে-মধ্যে। নির্মাতা রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর দীর্ঘ প্রেমের ইতি হয়েছে কয়েক মাস আগে। এ বিষয়ে মুখ খুললেও এখন আর এ নিয়ে একেবারেই কথা বলতে চান না অভিনেত্রী মিমি চক্রবর্তী।

তবে এটা নিয়ে বিস্তারিত না বললেও মিমির কথাবার্তায় বোঝায় যাচ্ছে রাজের সঙ্গে তার আগের সম্পর্ক নেই। সম্প্রতি ভারতীয় মিডিয়া এবেলায় দেয় সাক্ষাতকারে তেমনটাই জানিয়েছেন মিমি।

প্রশ্ন করা হয়, কোন পরিচালকের সঙ্গে কাজ করে সবচেয়ে বেশি এনজয় করেছেন? উত্তরে বলেন, ‘ওভাবে কোনও একজনের নাম বললে ঠিক হবে না। রিসেন্টলি অরিন্দম শীল’র সঙ্গে কাজ করলাম। দারুণ লেগেছে কাজ করে! আসলে সকলের সঙ্গে কাজ করেই খুব মজা পাই।

রাজের সঙ্গে সম্পর্কে বিচ্ছেদ হয়েছে জানতে চাইলে মিমি বলেন, ‘এটা নিয়ে গত এক বছর ধরে এত লেখা হয়েছে, কথা হয়েছে যে আর বলার এনার্জিই আমার নেই। সকলে তো সবই জানে!’

তাহলে এখন কাকে ডেট করছেন? ‘নো ওয়ান! ডেটিং মাইসেলফ, অ্যান্ড দ্যাট’স দ্য বেস্ট ফেজ অফ লাইফ’-জানান তিনি। এমনকি রাজের সঙ্গে ছবি নিয়ে কথা-টথা হচ্ছে কিনা জানতে চাইলে উত্তরে মিমি বলেন, ‘ছবি নিয়ে এখুনি কোনও কথা হচ্ছে না। দেখা হলে কথা হয়।’

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০