ফের স্বস্তিকার সঙ্গে অভিনয় করার বিষয়ে তিনি বলেন, ভালো কাজ থাকলে অবশ্যই করবো৷ স্বস্তিকা খুবই সাহসী অভিনেত্রী৷ অনেক খোলামেলা৷ অভিনয়েও পারদর্শী৷ তবে আমি অতটা করে উঠতে পারিনি৷ নতুন ভালো কিছু অফার পেলে অবশ্যই করব।
নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত কোয়েল৷ আবীরের সঙ্গে জুটি বেঁধে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় বহুদিন পর ছবিতে ফিরছেন কোয়েল৷ তার ভক্তদের জন্য অবশ্যই দারুণ খবর এটি৷ ভারতীয় গণমাধ্যম kolkata24x7.com এ প্রকাশিত প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
কোয়েল মল্লিক বাংলা ছবির জগতে এসেছিলেন ২০০৩ সালে হরনাথ চক্রবর্তীর ‘নাটের গুরু’ দিয়ে। প্রথম ছবির নায়ক ছিলেন জিৎ। সবশেষ মুক্তি পাওয়া কোয়েল অভিনীত ছবিটি ছিল ‘প্রেম করেছি, বেশ করেছি’। এ ছবিতেও তার নায়ক ছিলেন জিৎ।




























