সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ ইং ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রে এমন হামলা হবে, যা তারা আগে কখনো দেখেনি

দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম

অর্থ বাণিজ্য ডেস্ক :

স্বর্ণের দাম ফের বাড়ছে। প্রাণঘাতী করোনাভাইরাস মহামারির মধ্যেই অলংকার তৈরির এ ধাতুর দাম এখন আকাশচুম্বী। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও বেড়েছে বলে জানিয়েছে বাজুস।

শুক্রবার (২৩ জুলাই) থেকে স্বর্ণের দাম বাড়ছে ভরিতে ২ হাজার ৯১৬ টাকা। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে প্রায় ৭৩ হাজার টাকা। দেশের ইতিহাসে স্বর্ণের এটিই সর্বোচ্চ দাম।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বর্ণের নতুর দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

সংগঠনের সভাপতি দিলিপ কুমার আগারওয়ালা গণমাধ্যমকে বলেন, বিশ্ববাজারে গত এক মাসে ১৩০ ডলার দাম বেড়েছে। দুই মাসে বেড়েছে ২০০ ডলার। গত ছয় মাসে স্বর্ণের দাম বেড়েছে মোট ৪২৫ ডলার। এ কারণে দেশের বাজারেও এর দাম বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, গত তিনদিনে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে ১০০ ডলার। করোনাভাইরাসের জন্য ব্যবসা স্থবির। অনেকে নিরাপদ বিনিয়োগের জায়গা পাচ্ছেন না। এই আস্থাহীনতার কারণেই স্বর্ণকে একমাত্র ভরসা মনে করে কিনছেন কেউ কেউ। চাহিদা বাড়ার কারণেই দাম বাড়ছে।

তিনি আরও বলেন, এখন আমদানির সুযোগ দেওয়া হলেও পুরোপুরি সুবিধা পেতে আরও সময় লাগবে। সবাই যখন আমদানি করবে তখন আন্তর্জাতিক বাজার দরেই দেশের বাজারেও স্বর্ণ বেচাকেনা হবে।

বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, সবচেয়ে ভাল মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ (১১ দশমিক ৬৬৪ গ্রাম) শুক্রবার থেকে বিক্রি হবে ৭২ হাজার ৭৮৩ টাকা দরে।

বৃহস্পতিবার পর্যন্ত এর দাম ছিল ৬৯ হাজার ৮৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ বিক্রি হবে ৬৯ হাজার ৬৩৪ টাকা দরে, যা আগে ছিল ৬৬ হাজার ৭১৮ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ৬০ হাজার ৮৮৬ টাকা দরে, যা আগে ছিল ৫৭ হাজার ৯৭০ টাকা। আর সনাতনি স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৫০ হাজার ৫৬৩ টাকা দরে, যা বৃহস্পতিবার পর্যন্ত ছিল ৪৭ হাজার ৫৮৯ টাকা।

এদিকে রূপার দাম অপরিবর্তিত রয়েছে। ২১ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রয়মূল্য ৯৩৩ টাকা।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০