বৃহস্পতিবার ২৩শে এপ্রিল, ২০২৬ ইং ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
গণমাধ্যম সপ্তাহের স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি, কর্মসূচি ঘোষণা লক্ষ্মীপুরে ১৪৪ ধারা ভেঙে মিছিল :   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই যোদ্ধা ফোর্সের সংঘর্ষ : পুলিশসহ আহত ১০ চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সদস্য হলেন মনির আহম্মদ রাজন কফিলউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে স্বাধীনতা দিবস উদযাপন ঈদের আগে অস্থির মুরগির বাজার, সবজিতে স্বস্তি আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা ফ্লাইট বাতিলে ভিসার মেয়াদ শেষ হলে সহায়তা করবে সরকার চন্দ্রগঞ্জে অস্ত্র-গুলিসহ ৩ ডাকাত গ্রেপ্তার চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল ভূমিকম্প মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের নির্দেশ

২১ আগস্ট নিহতদের স্মরণে চন্দ্রগঞ্জে আ.লীগের দোয়ার মাহফিল

আকাশবার্তা ডেস্ক :

স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী ও ২১ আগস্টে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগষ্ট) বাদ জুম্মা চন্দ্রগঞ্জ কেন্দ্রীয় আমিনিয়া জামে মসজিদসহ ইউনিয়নের সব ওয়ার্ডের স্থানীয় মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।

দোয়া ও মোনাজাতে ১৫ আগস্টে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের স্মরণে ও ২০০৪ সালের ২১ আগস্টে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের আত্মার মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়।

এসময় মোনাজাতে জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক ও চন্দ্রগঞ্জ ইউপির প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের জন্যও দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, চন্দ্রগঞ্জ কেন্দ্রীয় আমিনিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা নোমান হোসেন।

দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ থানা ১৪ দলীয় জোটের আহ্বায়ক আলহাজ এম ছাবির আহম্মেদ, জেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মেদ, চন্দ্রগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. নুরুল আমিন, সাধারণ সম্পাদক কাজী সোলায়মান, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি কামাল হোসেন, চন্দ্রগঞ্জ বাজার পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলু প্রমুখ।

     এই বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এপ্রিল ২০২৬
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০